কংগ্রেস জিতলেও গৃহিত হবে 'এনআরসি', দেওয়া হবে আইকার্ড! রাহুলের প্রচার মঞ্চ থেকে বার্তা 'হাত' শিবিরের হেভিওয়েটের

অসমে বিধানসভা নির্বাচনের অন্যতম বড়ৃ ইস্যু হল এনআরসি। এই ইস্যুতে কংগ্রেসের সঙ্গে বহুবারই বিজেপির সংঘাত স্পষ্ট হয়েছে.। সংঘাত দেখা গিয়েছে সিএএ নিয়েও। এবার ভোট খানিকটা এগিয়ে যেতেই খোদ অসমের কংগ্রেস নেতার মুখেই শোনা গেল 'উলট পুরাণ'!

 কংগ্রেসের কোন দাবি

কংগ্রেসের কোন দাবি

অসম কংগ্রেসের প্রদেশ সভাপতি রিপুন বোরা জানিয়েছেন, কংগ্রেস যদি সরকারে আসে অসমে তাহলে তারা এনআরসি গ্রহণ করবে। শুধু তাই নয়। এই এনআরসি অনুযায়ী দেওয়া হবে আইকার্ড।

রাহুলকে সঙ্গে নিয়ে বার্তা

রাহুলকে সঙ্গে নিয়ে বার্তা

প্রসঙ্গত, অসমের হারক্ষেত্রিতে রাহুল গান্ধীর সঙ্গেই প্রচার করছিলেন রিপুন বোরা। আর একই মঞ্চে রাহুলকে সঙ্গে নিয়েই এনআরসি নিয়ে এই মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত ২০১৯ সালে অসমের এনআরসির তালিকা থেকে ১৯ লাখের বেশি মানুষ বাদ গিয়েছিলেন। সেই জায়গা থেকে বোরার মন্তব্য নিয়ে রীতিমতো পারদ চড়ে।

অসমের নাগরিককে আইকার্ড

অসমের নাগরিককে আইকার্ড

অসমের প্রতিটি নাগরিক যাতে পরিচিতি পত্র পান, তার আশ্বাস দিয়েই এজদিন সুপ্রিম কোর্টের ন সাহায্য নিয়ে এনআরসির পদক্ষেপের বার্তা দেন এই কংগ্রেস নেতা। এছাড়াও তিনি বলেন, যে ১৯ লাখ মানুষ বাদ গিয়েছেন এনআরসি থেকে, তাঁদের হিয়ারিং ও হবে কংগ্রেস সরকারে আসলে।

এনআরসি জটিলতা ও কর্মসংস্থান

এনআরসি জটিলতা ও কর্মসংস্থান

এদিকে, ২৩ মার্চ রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার নির্দেশে অসমে এনআরসি অফিস বন্ধ হয়। তার জেরে সেই অফিসে কর্মরত চুক্তিভিত্তিক বহু কর্মী কাজ হারান। এই ইস্যুতে অসম জুড়ে চরম উত্তেজনা দানা বেঁধেছে চোরাস্রোতের মতো।

দেবের 'ব্লকবাস্টার প্রচার' রোড শোর জনসমুদ্রে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+