Congress on Hate Speech: প্রজ্ঞা সিং ঠাকুরের 'হেট স্পিচ'! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের
যেহেতু কর্নাটকে ক্ষমতায় রয়েছে বিজেপি, সেই কারণে প্রজ্ঞা সিং ঠাকুরের মন্তব্য নিয়ে কোনও ব্যবস্থা নেবে না সেখানকার পুলিশ। এমনটাই মনে করছে কংগ্রেস। সেই কারণে প্রজ্ঞা সিং ঠাকুরের ঘৃণার মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁ
যেহেতু কর্নাটকে ক্ষমতায় রয়েছে বিজেপি, সেই কারণে প্রজ্ঞা সিং ঠাকুরের মন্তব্য নিয়ে কোনও ব্যবস্থা নেবে না সেখানকার পুলিশ। এমনটাই মনে করছে কংগ্রেস। সেই কারণে প্রজ্ঞা সিং ঠাকুরের ঘৃণার মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

সাংসদের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করবে
জয়রাম রমেশ অভিযোগ করেছেন, কর্নাটকের শিবমোগায় এক অনুষ্ঠানে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের মন্তব্যকে হেট স্পিচ। বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন। জয়রাম রমেশ বলেছেন, সাংসদের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করবে। তিনি বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকায়, সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই হবে না।

হিন্দুদের জবাব দেওয়ার অধিকার রয়েছে
গত রবিবার হিন্দু জাগরানা বেদিকের দক্ষিণাঞ্চলীয় বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে বলেছেন, হিন্দুদের হত্যার কথা বলার সময় যারা তাদের মর্যাদাকে আক্রমণ করে, তাদের জবাব দেওয়ার অধিকার রয়েছে হিন্দুদের। তিনি হিন্দুদের তাদের বাড়িতে ছুরি রাখার আহ্বান জানিয়ে বলেছিলেন, প্রত্যেকেরই নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। যদি কেউ বাড়িতে ঢোকে, তাগলে তাদেরও জবাব দিতে বলেছিলেন ভোপালের বিজেপি সাংসদ।

বাড়িতে অস্ত্র রাখার আহ্বান
বাড়িতে অস্ত্র রাখার আহ্বান জানিয়ে ভোপালের বিজেপি সাংসদ বলেছিলেন, যদি কিছু না থাকে তাহলে শাকসবজি কাটার ছুরিগুলোতে ধার দিয়ে রাখুন। তিনি বলেছিলেন, কখন কী পরিস্থিতি তৈরি হবে কেউ জানি না। তবে প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার রয়েছে বলেছিলেন তিনি।

লাভ জিহাদ
লাভ জিহাদ নিয়ে প্রজ্ঞা সিং ঠাকুর বলেছিলেন, তাদের জিহাদের ঐতিহ্য রয়েছে। কিছু না হলে তারা লাভ জিহাদ করে। প্রেম করলেও তারা জিহাদ করে। তিনি আরও বলেছিলেন, হিন্দুরাও ভালোবাসে, ঈশষ্বরকে ভালোবাসে। একজন সন্যাসী তার ঈশ্বরকে ভালোবাসে, বলেছিলেন ভোপালের সাংসদ।
তবে প্রজ্ঞা সিং ঠাকুরকে নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। তিনি নাথুরাম গডসেকেও দেশভক্ত বলে বর্ণনা করেছিলেন।
(ফাইল ছবি)
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications