US Deports Indian Migrants: হাতকড়া পরিয়ে ভারতীয়দের অপদস্থ! অবৈধ অভিবাসীদের আমেরিকা ফেরাতেই সরব কংগ্রেস

US Deports Indian Migrants: ২০৫ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে (Illegal Indian Immigrants) নিয়ে পঞ্জাবের অমৃতসরে নেমেছে মার্কিন সামরিক বিমান (US Amritsar Flight)। হাতে হাতকড়া পরিয়ে আমেরিকা থেকে পাঠানো হয়েছে অবৈধ ভারতীয় অভিবাসীদের। স্রেফ তাই নয়, তাদের অপদস্থও করা হয়েছে। বুধবার এমনই অভিযোগ আনল কংগ্রেস (Congress)।

হাত শিবিরের তরফে বলা হয়েছে, যেভাবে ভারতীয়দের পাঠানো হয়েছে, সেই দুরবস্থার ছবি দেখে তারা স্তম্ভিত ও দুঃখিত। কংগ্রেসের মিডিয়া ও পাবলিসিটি বিভাগের প্রধান পবন খেরা বলেন, "ভারতীয়দের হাতকড়া পরিয়ে অপদস্থ করে যেভাবে আমেরিকা থেকে অমৃতসরে আনা হয়েছে, সেই ছবি দেখে আমরা মর্মাহত। একজন ভারতীয় হিসেবে এই দৃশ্য যন্ত্রণা দিয়েছে।"

pawan khera

এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতা আরও বলেন, "২০১৩ সালের ডিসেম্বরের ঘটনা মনে পড়ে গেল। সেবারে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে হাতকড়া পরিয়ে নগ্ন করে তল্লাশি চালানো হয়েছিল। আমেরিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বিদেশ সচিব সুজাতা সিং। তৎকালীন ইউপিএ সরকার তীব্র বিরোধিতা জানিয়েছিল। এমনকি প্রতিবাদ স্বরূপ ভারত সফরে আসা মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে দেখা করতে চাননি মীরা কুমার, সুশীল কুমার শিন্ডে ও রাহুল গান্ধীর মতো নেতারা।"

প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং-ও ঘটনাকে ঘৃণ্য আখ্যা দিয়েছিলেন বলে মন্তব্য করেন খেরা। মার্কিন দূতাবাসে বিভিন্ন সুযোসুবিধা প্রদান করা বন্ধ করে দেয় ভারত। মঙ্গলবার কংগ্রেস সাংসদ শশী তারুরও বলেন, "এটাই প্রথমবার নয়। ভারতীয়দের ফেরানো নিয়ে এত মাতামাতির কিছু নেই। গত অর্থবর্ষে ১১০০ ভারতীয়কে ফেরত পাঠিয়েছিল বাইডেনের প্রশাসন। এতে ট্রাম্পকে বড় করে দেখানোর কিছু নেই।"

ভারতীয়দের যেভাবে ফেরত পাঠানো হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে এখনও সরাসরি কিছু না বললেও, তাঁদের বয়ানে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, যে তারা কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলতে চাইছে। প্রসঙ্গত, বুধবার দুপুরে ২০৫ জন অবৈধ অভিবাসীকে নিয়ে পঞ্জাবের অমৃতসরে অবতরণ করেছে মার্কিন সামরিক বিমান সি-১৭।

আমেরিকার টেক্সাসের স্যান অ্যান্টোনিও থেকে ওই বিমান রওনা দেয়। এদিন দুপুরে দেড়টা নাগাদ অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। জানা গিয়েছে, অভিবাসীদের পরিচয়পত্র-সহ যাবতীয় নথি যাচাই করে দেখা হবে। বিমানবন্দর ছাড়ার আগে তাদের সবরকম নথি খতিয়ে দেখা হবে। ভারত ছাড়াও গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসে অবৈধ অভিবাসীদের বিমানে করে ফেরত পাঠিয়েছে আমেরিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+