ভারতীয় দলের কমলা জার্সি নিয়ে কংগ্রেস, সপার অসন্তোষ

৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কমলা জার্সি পড়ে মাঠে নামতে পারে ভারতীয় ক্রিকেট দল। আর সেই খবর শোনা মাত্রই দেশের রাজনীতিতে রীতিমতো হইচই শুরু হয়েছে।

৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কমলা জার্সি পড়ে মাঠে নামতে পারে ভারতীয় ক্রিকেট দল। আর সেই খবর শোনা মাত্রই দেশের রাজনীতিতে রীতিমতো হইচই শুরু হয়েছে। বিরাট কোহলিদের জার্সির রং পরিবর্তনের পিছনে বিজেপি ও কেন্দ্রের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টির।

ভারতীয় দলের কমলা জার্সি নিয়ে কংগ্রেস, সপার অসন্তোষ

মহারাষ্ট্র বিধানসভায় বুধবার এই ইস্যুতে ব্যাপক হট্টগোল হয়। ভারতীয় ক্রিকেট দলের কমলা জার্সি নিয়ে অধিবেশন কক্ষে প্রথম আপত্তি তোলেন সংখ্যালঘু বিধায়করা। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির বিধায়ক আবু আসিম আজমির অভিযোগ, দেশজুড়ে গৈরিকিকরণ করতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। বিরাট কোহলিদের জার্সির রং পরিবর্তন তারই প্রথম অংশ বলেই ধরছেন আবু আসিম আজমি। তাঁর বক্তব্য, ভারতের জাতীয় পতাকা একজন সংখ্যালঘুই ডিজাইন করেছিলেন। তাই শুধু কমলা নয়, ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে তেরঙ্গা থাকা উচিত বলেই মনে করেন সপা বিধায়ক।

অন্যদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক নাসিম খানের কথায়, দেশ জুড়ে গৈরিক রাজনীতি শুরু করেছেন বিজেপি। তেরঙ্গা ভারতের ঐক্য এবং সম্প্রীতির প্রতীকি। গৈরিক রাজনীতির মাধ্যমে বিজেপি তথা নরেন্দ্র মোদী সরকার মানুষে মানুষে বিভেদ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করেছেন মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক নাসিম খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+