মমতার একলা চলো সিদ্ধান্তের পাল্টা জবাবে কী বলল কংগ্রেস জেনে নিন

লোকসভা ভোটের আগে হঠাৎ ইন্ডিয়া জোট টলমল। সকলকে চমকে গিয়েই একলা লড়াইয়ের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তারপরেই কংগ্রেস সুর নরম করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোটসঙ্গী হিসেবেই লড়তে চায় কংগ্রেস।

কংগ্রেসের দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ইন্ডিয়া জোট কল্পনাই করা যায় না। ইন্ডিয়া জোটের একটি শক্তিশালী স্তম্ভ তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল থেকে কংগ্রেসের সঙ্গে মনোমালিন্যার পর্যায় চরমে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্যের পরেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধাবািদ নেত্রী বলে আক্রমণ করেছিলেন।

 Mamata Banerjee

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গতকাল দাবি করেছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে কোনও আসন ভাগাভাগি করতে চাইছে না তৃণমূল কংগ্রেস। তারা ৪২টি আসনেই প্রার্থী দিতে চাইছে। অধীর চৌধুরীর এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। যদিও তারপরেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় থাকা রাহুল গান্ধী জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। এবং অধীর চৌধুরীর এই সব মন্তব্যে কোন প্রভাব পড়বে না জোটের আসন ভাগাভাগিতে।

তারপরেই বুধবার সকালে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ঘোষণা করেন লোকসভা ভোটে রাজ্যে তাঁর দল একক ভাবেই লড়বে। কোনও জোটের পথে হাঁটবে না। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভািগর সম্ভাবনা খারিজ করে দেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন রাহুল গান্ধী যে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাজ্যে আসছেন সেকথা তিনি জানেনই না। তাঁকে এই বিষয়ে কোনও কথা জানানো হয়নি কংগ্রেসের পক্ষ থেকে।

তারপরেই ড্যামেজ কন্ট্রোলে নামেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের অন্যতম প্রধানস্তম্ভ। তাঁর দলকে ছাড়া ইন্ডিয়া জোট কল্পনাই করা যায় না। লোকসভা ভোটে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়েই লড়তে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে। আশা করা যায় খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে।

কংগ্রেস নেতা বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপিকে তাঁরা হারাতে চান। এবং বিজেপিকে পরাজিত করতে আমরা সবকিছু করতে প্রস্তুত। রাহুল গান্ধীও তাতে সম্মত হয়েছিলেন। এবং তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শক্তিশালী স্তম্ভ। মমতাজিকে ছাড়া ইন্ডিয়া জোট কল্পনাই করা যায় না।'

তিনি আরও বলেছেন, গোটা দেশে যেভাবে গোটা দেশে ইন্ডিয়া জোটের দলগুলি লড়াই করবে বিজেপির বিরুদ্ধে সেভাবেই পশ্চিমবঙ্গেও লড়াই চালাবেন তাঁরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আগেই সেকথা জানিয়েছিলেন। এবং ইন্ডিয়া জোটের সব দলকেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। কাজেই আশা করা যাচ্ছে আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গেও আসন সমঝোতা করে ইন্ডিয়া জোট লড়াই করবে। বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া জোট কোনও খামতি রাখবে না বলে দাবি করেছেন জয়রাম রমেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+