সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণের পরিপন্থী বাবরি মামলার রায়! ফুঁসে উঠল কংগ্রেস

২৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর ঘোষণা হল বাবরি মসজিদ ধ্বংসের সেই ঐতিহাসিক রায়। লখনউয়ের বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্র যাদব রায়দান আজ রায়দান করেন। সকাল থেকেই সেই দিকে তাকিয়ে ছিল দেশবাসী। আর সেই রায়দানের পরই মুখ খুলল কংগ্রেস। আদালতের রায়কে 'সংবিধানের ভাবধারার' বিরোধী বলল কংগ্রেস।

সুপ্রিম কোর্টের বক্তব্য

সুপ্রিম কোর্টের বক্তব্য

প্রসঙ্গত, ২০১৯ সালে অযোধ্যা জমি বিবাদ মামলার রায়দানের সময় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারতির সাংবিধানিক বেঞ্চ ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের ঘটনাকে ‘আইন লংঘন' বলে অভিহিত করেছিল। বুধবার সিবিআইয়ের বিশেষ আদালতের রায় সেই পর্যবেক্ষণের পরিপন্থী বলে উল্লেখ করে কংগ্রেস।

মোট অভিযুক্ত ছিলেন ৪৯ জন

মোট অভিযুক্ত ছিলেন ৪৯ জন

বাবরি মসজিদ ধ্বংস মামলায় মোট অভিযুক্ত ছিলেন ৪৯ জন। তাঁদের মধ্যে ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে। সুরেন্দ্র যাদব আগেই নির্দেশ দিয়েছিলেন রায়দানের সময় ৩২ জন অভিযুক্তেই আদালতে উপস্থিত থাকতে। অভিযুক্তদের মধ্যে অন্যতম বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর যোশী, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী ও অন্যান্যরা।

রায়দানে উপস্থি ছিলেন না তাবড় নেতারা

রায়দানে উপস্থি ছিলেন না তাবড় নেতারা

বয়স ও করোনা পরিস্থিতির কারণে রায়দানের সময় অনেক অভিযুক্তের আদালতে উপস্থিত থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল আগেই থেকেই। আজ উমা ভারতী , লালকৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর যোশী-সহ অনেকেই উপস্থিত থাকতে পারেননি। উমা ভারতী করোনায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি রয়েছেন। আর আদবাণী, যোশী বয়সজনিত কারণে ও শারীরিক সমস্যার কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে ভিডিওর মাধ্যমে তাঁরা রায় দানের সময় উপস্থিত ছিলেন।

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের তরফে জনসংযোগ বিভাগের প্রদান রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, 'সিবিআইয়ের বিশেষ আদালতের রায় বাবরি মসজিদ ধ্বংস প্রসঙ্গে গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ও সংবিধানের মূল ভাবধারার বিরোধী। সেদিন সুপ্রিম কোর্ট জানিয়েছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যা হয়েছে তা গুরুতরভাবে আইন-শৃঙ্খলা লঙ্ঘন। কিন্তু তারপরও বিশেষ আদালত সব অভিযুক্তকেই বেকসুর খালাস বলে জানিয়েছে। স্পষ্ট যে, এই রায় সর্বোচ্চ আদালতের ব্যাখ্যাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে।'

দীর্ঘ প্রতিক্ষার পর রায়দান সিবিআই-এর বিশেষ আদালত

দীর্ঘ প্রতিক্ষার পর রায়দান সিবিআই-এর বিশেষ আদালত

প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরের ১ তারিখ সিবিআই এর বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র যাদব বাবরি মসজিদ মামলার শুনানি শেষ করেন। তার আগে তিনি সব পক্ষ, সাক্ষী ও সওয়াল জবাব শোনেন। সেপ্টেম্বরের ২ তারিখ থেকে তিনি রায় লেখার কাজ শুরু করেন। গত ১৬ সেপ্টেম্বর তিনি জানান যে এই ঐতিহাসিক মামলার রায়দান হবে আগামী ৩০ সেপ্টেম্বর। সেই মতো আজ রায়দান করে সিবিআই-এর বিশেষ আদালত৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+