পরিকল্পনা ভেঙে পড়েছিল ইউপিএ-২ সরকারের আমলে! কংগ্রেসের এক নেতা দুষলেন আর একজনকে

দলের কৌশল নিয়ে মতবিরোধ কংগ্রেসে। তাত্মিক নেতা তথা রাজ্যসভায় কংগ্রেস সদস্য জয়রাম রমেশ বলেছিলেন নরেন্দ্র মোদীকে সবসময় খারাপ বলাটা দলের কার্যকরী পদক্ষেপ ছিল না।

দলের কৌশল নিয়ে এবার তুমুল মতবিরোধ কংগ্রেসে। তাত্মিক নেতা তথা রাজ্যসভায় কংগ্রেস সদস্য জয়রাম রমেশ বলেছিলেন নরেন্দ্র মোদীকে সবসময় খারাপ বলাটা দলের কার্যকরী পদক্ষেপ ছিল না। এর উত্তরে বর্যীয়ান কংগ্রেস নেতা বীরপ্পা মইলি, ইউপিএ দুই সরকারের পরিকল্পনা ভেঙে পড়া নিয়ে জয়রাম রমেশকে দায়ী করেছেন।

জয়রাম রমেশকে আক্রমণ বীরপ্পা মইলির

জয়রাম রমেশকে আক্রমণ বীরপ্পা মইলির

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জয়রাম রমেশকে আক্রমণ করে বীরপ্পা মইলি বলেছেন, যেন কংগ্রেস মোদীকে অসুর প্রতিপন্ন করছে। এরপরেই তিনি বলেন, জয়রাম রমেশই ইউপিএ দুই সরকারের পরিকল্পনা ভেঙে পড়ার জন্য দায়ী। পাশাপাশি মইলির আরও অভিযোগ, অনেক সময়তেই তিনি সরকারের নীতি নিয়েও আপস করেছিলেন।

জয়রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

জয়রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

কংগ্রেস নেতৃত্বের কাছে জয়রাম রমেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেছেন বীরপ্পা মইলি। তাঁর মন্তব্য, রমেশের বক্তব্য ছিল খুব খারাপ। পাশাপাশি বিজেপির সঙ্গে জয়রাম রমেশের আপসেরওো
অভিযোগ করেছেন তিনি। এই ধরনের নেতারা দলের কোনও কাজে আসছেন না বলেও কটাক্ষ করেছেন বীরপ্পা মইলে।

দলের পুনরুজ্জীবনে জোর

দলের পুনরুজ্জীবনে জোর

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরপ্পা মইলি দলীয় নেতৃত্বের কাছে খুব তাড়াতাড়ি এআইসিসি এবং রাজ্য পর্যায়ে দলের পুনরুজ্জীবনের পরিকল্পনা করার ডাক দিয়েছেন। সামনেই দু থেকে
তিন রাজ্যের নির্বাবন রয়েছে বলে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+