বড় ধাক্কা কংগ্রেসে! বিজেপিতে যোগ দিলেন সনিয়ার কাছের লোক
লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে। সনিয়ার কাছের লোক বলে পরিচিত টম ভাদাক্কান যোগ দিলেন বিজেপিতে।
লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসে। সনিয়ার কাছের লোক বলে পরিচিত টম ভাদাক্কান যোগ দিলেন বিজেপিতে। বিজেপিতে যোগ দেওয়া নেতার সাফাই, সশস্ত্র বাহিনীর অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। এছাড়াও ওই নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের স্লোগানে আস্থা রয়েছে তাঁর।

সনিয়ার কাছের লোক বলে পরিচিত টম ভাদাক্কানকে বিজেপিতে স্বাগত জানান, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। টম ভাদাক্কান বলেন, পাকিস্তানি জঙ্গিরা দেশে হামলা চালায়। সেই সময় তাঁর পুরনো দলের প্রতিক্রিয়া তাঁকে আঘাত করেছে। যদি একটি রাজনৈতিক দল এমন অবস্থান নেয়, যা কিনা দেশের বিরোধী, তখন তাঁর সামনে দল ছেড়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না বলে মন্তব্য করেছেন টম ভাদাক্কান।
বিজেপিতে যোগ দেওয়ার পর টম ভাদাক্কান বলেন, তিনি তাঁর জীবনের মূল্যবান সময় কংগ্রেসের জন্য দিয়েছেন। কিন্তু সেখানে এখন বংশের রাজনীতি অধিকার বিস্তার করেছে। কংগ্রেসে এখন স্বশ্রদ্ধাশীল মানুষের কোনও স্থান নেই বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications