মোদীর গড়ে ধুয়ে সাফ এবিভিপি, ছাত্র সংসদ নির্বাচনে জিতল কংগ্রেসের ছাত্র সংগঠন

মোদীর গড়ে ধুয়ে সাফ এবিভিপি, ছাত্র সংসদ নির্বাচনে জিতল কংগ্রেসের ছাত্র সংগঠন

মোদীর গড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ধুয়ে সাফ আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি (abvp)। সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের (Sampurnanand Sanskrit University) ছাত্র সংসদ নির্বাচনে সবকটি আসন দখল করেছে কংগ্রেসের (congress) ছাত্র সংগঠন এনএসইউআই (nsui)। প্রসঙ্গত বারানসি (varanasi) হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) সংসদীয় এলাকা।

ছাত্র সংসদ নির্বাচনে হার এবিভিপির

ছাত্র সংসদ নির্বাচনে হার এবিভিপির

এবভিপিকে হারিয়ে এনএসইউআই-এর কৃষ্ণমোহন শুক্লা ছাত্র সংসদের সভাপতির পদে জিতেছেন। সহসভাপতির পদে জিতেছেন অজিতকুমার চৌবে। সাধারণ সম্পাদকে পদে জিতেছেন শিবম চৌবে। পাঠাগার সম্পাদক পদে জিতেছেন আশুতোষ কুমার মিশ্র।

 বিজেপিকে জবাব

বিজেপিকে জবাব

জেলা যুব কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ কুনার বলেছেন, বিজেপিকতে জবাব দিয়েছে যুবকেরা। তারা শাসন ব্যবস্থায় পরিবর্তন চাইছে।

কংগ্রেসের ছাত্র সংগঠনের অভিনন্দন

কংগ্রেসের ছাত্র সংগঠনের অভিনন্দন

কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি রোশন লাল বিট্টু এই জয়ে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।

মাস দুয়েক আগে অপর ছাত্র সংগঠনের নির্বাচনেও জয়

মাস দুয়েক আগে অপর ছাত্র সংগঠনের নির্বাচনেও জয়

এর আগে কংগ্রেসের ছাত্র সংগঠন বারানসির মহাত্মা গান্ধী কৃষি বিদ্যাপীঠের ছাত্র সংসদের নির্বাচনে জয়ী হয়েছিল। সেই সময় ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। ওই নির্বাচনে আটটি আসনের মধ্যে ছটিতে জয়ী হয়েছিল এনএসইউআই।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+