Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৈজ্ঞানিক সরঞ্জামে জিএসটি বৃদ্ধি! মোদী সরকারকে নিশানা কংগ্রেস নেতা চিদাম্বরমের

বৈজ্ঞানিক সরঞ্জামে জিএসটি বৃদ্ধি! মোদী সরকারকে নিশানা কংগ্রেস নেতা চিদাম্বরমের

বৈজ্ঞানিক সরঞ্জামের (scientific equipment) ওপরে জিএসটি (gst) বৃদ্ধি নিয়ে মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram)। প্রসঙ্গত বৈজ্ঞানিক সরঞ্জামের ওপরে জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

চিদাম্বরমের কটাক্ষ

বৈজ্ঞানিক সরঞ্জামের ওপরে জিএসটি বৃদ্ধি নিয়ে টুইটে কটাক্ষ করে চিদাম্বরম বলেছেন, এটা মনে হচ্ছে, আকাশের দিকে তাকিয়ে বৈজ্ঞানিক জ্ঞান আহোরণ করা যায়। অনেকটা আমাদের ফেলে আসা দিনগুলিকে চিন্তা করার মতো।
বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলি যেসব বৈজ্ঞানিক সরঞ্জাম ব্যবহার করে, তার ওপরে জিএসটি ১২ থেকে বাড়িয়ে ১৬ শতাংশ করা হয়েছে।

 বিজ্ঞান ও প্রযুক্তিতে বরাদ্দ কমিয়েছে সরকার

বিজ্ঞান ও প্রযুক্তিতে বরাদ্দ কমিয়েছে সরকার

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গত কেন্দ্রীয় বাদেটে বিজ্ঞান ও প্রযুক্তিতে কেন্দ্রীয় বরাদ্দ কমানোর কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাজেট বরাদ্দ ৩.৯ শতাংশ কমানো নিষ্ঠুর কাজ। তিনি বলেছেন, সরকার সম্ভবত বিশ্বাস করে বৈজ্ঞানিক জ্ঞান আরোহন করা যায় আকাশের দিকে তাকিয়ে। তিনি আরও কটাক্ষ করে বলেছেন বিষয়টি আমাদের অতীতকে নতুন করে কল্পনা করার মতোই হয়ে উঠেছে।

জিএসটি বৃদ্ধি নিয়ে কংগ্রেস

জিএসটি বৃদ্ধি নিয়ে কংগ্রেস

এবার বিভিন্ন জিনিসের সঙ্গে প্যাকেট জাত বেশ কয়েকটি খাবারের জিএসটি বৃদ্ধি করা হয়েছে। আটা, দই, ডাল, চাল, ময়দা, সুজি, লস্যি মতো প্যাকেটজাত জিনিসের ওপরে ৫ শতাংশ করে জিএসটি লাগু করা হয়েছে। তবে এই সব পণ্য খোলা বিক্রির ক্ষেত্রে জিএসটি লাগবে না। এই বৃদ্ধি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। তারা বলছে, গরিবদের কি প্যাকেটজাত পণ্য কেনার ইচ্ছা করা উচিত নয়? জিএসটি বৃদ্ধি নিয়ে আলোচনার দাবি তোলায় পণ্ড হয়েছে সংসদের অধিবেশন।

 সরকারের সাফাই

সরকারের সাফাই

বিরোধীদের তোপের মুখে পড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, বিরোধীরা ভুল ধারণা ছড়াচ্ছে। তিনি যুক্তি দিয়েছেন, কর ফাঁকি রুখতে শুধুমাত্র প্যাকেটজাত খাদ্যদ্রব্যে ৫ শতাংশ জিএসটি চাপানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, বিরোধীরা দায় কেন্দ্রের ওপরে চাপিয়ে দিচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, পঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরলের মতো অবিজেপি রাজ্যগুলির প্রতিনিধি কিংবা অর্থমন্ত্রীরা এব্যাপারে সায় দিয়েছেন। সবার ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরোধীরা জিএসটি নিয়ে সংসদে আলোচনা চাইলেও সরকার তাতে নারাজ। অন্যদিকে সরকার কেন মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তারা বলছে, বিরোধী আসনে থাকার সময় এই মোদীই মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেছিলেন। আর এখন
সেই আলোচনা যাতে না হয়, আর কটূ শব্দ শুনতে যাতে না হয়, তার জন্য বিরোধীদের চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+