স্বাধীনতা লঙ্ঘন! AICC সদর দফতরে 'জোর করে' ঢোকায় দিল্লি পুলিশের তীব্র সমালোচনা চিদাম্বরমের

বুধবার দিল্লি পুলিশের (Delhi Police) একটি দলকে নয়া দিল্লিতে এআইসিসির (AICC)) সদর দফতরের ভিতরে ঢুকতে দেখা যায়। সেখানে থাকা কংগ্রেস নেতা ছাড়াও সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বর্ষীয়

বুধবার দিল্লি পুলিশের (Delhi Police) একটি দলকে নয়া দিল্লিতে এআইসিসির (AICC)) সদর দফতরের ভিতরে ঢুকতে দেখা যায়। সেখানে থাকা কংগ্রেস নেতা ছাড়াও সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম (P CHidambaram)। বিষয়টিকে স্বাধীনতা লঙ্ঘনের পাশাপাশি গণতন্ত্রের আইনি ও রাজনৈতিক নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ করেছেন তিনি।

 কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের অভিযোগ

কংগ্রেসের তরফে অভিযোগে বলা হয়েছে, তারা রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করাতেই দিল্লি পুলিশের একটি দল জোর করে তাদের সদর দফতরে প্রবেশ করে সেখানে থাকা কর্মী ও নেতাদের মারধর করেছে।
কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ফৌজদারি অনুপ্রবেশের জন্য এফআইআর নথিভুক্ত করা হোক। এছাড়াও এই ঘটনার পিছনে থাকা পুলিশ কর্মীদের বরখাস্ত করা হোক। পাশাপাশি পুলিশ কর্মীদের বিরুদ্ধে অন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও করা হয়েছে।

চিদাম্বরমের টুইট

এআইসিসি সদর দফতরে পুলিশে ঢোকা নিয়ে, এদিন টুইট করে চিদাম্বরম বলেছেন, এদিন সকালে এআইসিসি দফতরে পুলিশ যা করেছে, তা স্বাধীনতার চরম লঙ্ঘন। তিনি অভিযোগ করে বলেছেন, পুলিশের কাছে কোনও তল্লাশির পরোয়ানা কিংবা গ্রেফতারি পরোয়ানাও ছিল না।তবুও তারা সেখানে ঢুকে কংগ্রেস সাংসদ এবং অন্য সদস্যদের তুলে বাইরে নিয়ে গিয়ে ফেলে।
দিল্লি পুলিশ কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন চিদাম্বরম। গণতন্ত্রের আইনি ও রাজনৈতিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করে চিদাম্বরম বলেছেন, পুলিশের এই পদক্ষেপের ধিক্কার জানাচ্ছেন তিনি।

দিল্লি পুলিশ গুণ্ডামি করেছে

দিল্লি পুলিশ গুণ্ডামি করেছে

এর আগে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, মোদী সরকারের নির্দেশে দিল্লি পুলিশ গুণ্ডামি করেছে। জোর করে এআইসিসির সদর দফতরে প্রবেশ করেদলীয় কর্মী ও নেতাদের মারধর করেছে।

অভিযোগ অস্বীকার দিল্লি পুলিশের

অভিযোগ অস্বীকার দিল্লি পুলিশের

যদিও দিল্লি পুলিশের তরফ থেকে কংগ্রেসের ওই অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। জোর করে কংগ্রেস সদর দফতরে ঢোকা কিংবা কংগ্রেস নেতা ও কর্মীদের মারধর করার অভিযোগও অস্বীকার করেছে দিল্লি পুলিশ। এদিকে অধীর চৌধুরীর নেতৃত্বাধীন সংসদীয় প্যানেল দিল্লি পুলিশের প্রধান রাকেশ আস্থানাকে তলব করে। প্রসঙ্গত কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। তিনিই দিল্লি পুলিশের প্রধানকে সমন করেছিলেন এবং এদিন সকাল সাড়ে ১০ টায় সংসদে হাজির হতে বলেছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে রাকেশ আস্থানা অধীর চৌধুরীকে চিঠি লিখে বলেন, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল নয়। তাই তাঁকে অব্যাহতি দেওয়া হোক। প্রসঙ্গত ইডির রাহুল গান্ধীকে জেরার প্রতিবাদ করতে গিয়ে সকাল থেকে সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত থানায় আটকে রাখা হয় অধীর চৌধুরী সহ অন্য নেতাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+