নাক কাটল কংগ্রেসের, অজিত ডোভালের ছেলের কাছে ক্ষমা চাইলেন জয়রাম রমেশ!
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছেলে বিবেক ডোভালের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আর এতেই নাক কাটল কংগ্রেসের। ২০১৯ সালের একটি মানহানীর মামলার প্রেক্ষিতে এই ক্ষমা প্রার্থনা। জানা গিয়েছে অজিত ডোভালের ছেলে বিবেক ডোভাল এই ক্ষমা গ্রহণও করেন।

কংগ্রেসের জয়রাম রমেশের বিরুদ্ধে মানহানীর মামলা
এর আগে ২০১৯ সালে কংগ্রেসের জয়রাম রমেশের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করেছিলেন বিবেক ডোভাল। একটি ম্যাগাজিনে দেওয়ার সাক্ষাৎকারের প্রেক্ষিতে এই মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি হয়েছিল অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সচিন গুপ্তার এজলাশে।

ক্ষমা চাইলেন কংগ্রেস নেতা
নিজের ক্ষমা প্রার্থনায় জয়রাম লেখেন, 'আমি বিবেক ডোভালের বিরুদ্ধে বেশ কয়েকটি কথা বলেছি এবং অভিযোগ এনেছি। সে সবকিছুই ক্ষণিকের উত্তেজনায় বলে ফেলেছিলাম। সেটা নির্বাচনের সময় ছিল। আমি একটু মাত্রা ছাপিয়ে গিয়েছিল। আমি তাই বিবেক ডোভাল এবং তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইছি।'

কংগ্রেসের ওয়েবসাইট থেকে সরানো হোক বক্তব্য
শুধু তাই নয়, জয়রাম রমেশ কংগ্রেসের ওয়েবসাইট থেকেও তাঁর সেই বক্তব্য সরানোর আবেদন রাখেন। এরপরই বিবেক ডোভাল সংবাদ সংস্থাকে জানান, মানহানী মামলার প্রেক্ষিতে জয়রাম রমেশ তাঁর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি সেই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছেন বলেও জানান বিবেক।

অজিত ডোভালের সম্মানহানীর লক্ষ্য
এদিকে এই মামলার প্রেক্ষিতে জয়রাম রমেশের বিরুদ্ধে বিবেক ডোভালের মামলার নিষ্পত্তি হলেও এখনও অভিযুক্ত ম্যাগাজিনের সঙ্গে মামলা এখনও চলছে। তবে এতদিন এই মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে চলছিল। তবে ম্যাগাজিনের বিরুদ্ধে এই মামলা এবার সাধারণ আদালতে হবে। বিবেকের অভিযোগ, ইচ্ছে করে অজিত ডোভাল এবং তাঁর সম্মানহানী করতেই প্রকাশ করা হয়েছিল এই প্রতিবেদন।












Click it and Unblock the Notifications