কংগ্রেসকে ৮ বিধায়ক বিজেপির পথে! 'অপারেশন লোটাসে'র আতঙ্ক ছড়িয়েছে গোয়ায়

কংগ্রেসে ফের বড়সড় ভাঙন নেমে আসছে। গোয়া কংগ্রেসের ৮ বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানভাদে।

কংগ্রেসে ফের বড়সড় ভাঙন নেমে আসছে। গোয়া কংগ্রেসের ৮ বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সদানন্দ তানভাদে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিজেপির দাবি, কংগ্রেসের ৮ জন বিধায়ক তাদের দলে যোগদান করতে চলেছে। ফলে ভোটের ছ-মাস যেতে না যেতেই অপারেশন লোটাসের ধাক্কায় টলমল বিরোধীরা।

কংগ্রেসে থাবা বসানোর পরিকল্পনা বিজেপির

কংগ্রেসে থাবা বসানোর পরিকল্পনা বিজেপির

গোয়া বিধানসভা নির্বাচনে জিতে ২০২২-এর পুনরায় ক্ষমতায় এসেছে বিজেপি। তারপরও তারা বিরোধীদের উপর রোলার চালিয়ে যাচ্ছে। বিরোধী কংগ্রেসকে ভেঙে আরও লঘু করতে তারা তৎপর গোয়ায়। গোয়ায় গতবার কংগ্রেসকে ভেঙে সরকার গঠন করেছিল। এবার কংগ্রেসকে না ভাঙতে হলেও নির্দলদের সমর্থনে বিজেপির সরকরা চলছে গোয়ায়। তবে ছ-মাস যেতে না যেতেই কংগ্রেসে থাবা বসানোর পরিকল্পনা শুরু করে দিল বিজেপি।

বিজেপিই সরকার গড়ে ২০২২-এ

বিজেপিই সরকার গড়ে ২০২২-এ

২০২২-এর নির্বাচনে গোয়ায় ৪০ আসনের বিধানসভায় বিজেপি জিতেছিল ২০ আসনে। এই রাজ্যে ম্যাজিক ফিগার ছিল ২১। অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে একটি আসন কম ছিল বিজেপির। তাতে তাদের সরকার গঠন আটকায়নি। নির্দলদের সহায়তা গোয়ায় হয় বিজেপিরই সরকার। কংগ্রেস অনেকটাই পিছিয়ে ১১-য় শেষ করে। কিন্তু বিজেপির অভিষন্ধি অন্যরকম। তারা কোনও বিরোধীই রাখতে চায় না।

গোয়ায় নির্বাচনী ফলাফলের চিত্র

গোয়ায় নির্বাচনী ফলাফলের চিত্র

এবার বিজেপি-বিরোধী হাওয়া প্রবল হওয়া সত্ত্বেও বিরোধীদের দিয়ে কংগ্রেসকে ভেঙে আশু লক্ষ্যে পৌঁছে যায় গেরুয়া পার্টি। বেশ কিছু আসনে স্বল্প ব্যবধানে হেরে কংগ্রেস পায় ১১টি আসন। কংগ্রেস-জোটে গোয়া ফরওয়ার্ড পার্টি জয়ী হয় একটি আসনে। তৃণমূল জোটের পক্ষে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি পায় ২টি এবং আপ জয় পায় দুটি আসন। নির্দল তিনটি এবং বাকি একটি আসন যায় রিভলিউশনারি গোয়া প্রিটার দিকে। এই ছিল নির্বাচনী ফলাফলের চিত্র।

কংগ্রেসের ৮ বিধায়কের যোগদান জল্পনা

কংগ্রেসের ৮ বিধায়কের যোগদান জল্পনা

কিন্তু বিজেপি ২০ জন বিধায়ককে নিয়ে সন্তুষ্ট নয়। তাই দল ভাঙানোর খেলায় নেমে কংগ্রেসের ৮ বিধায়কেক দিকে তারা হাত বাড়িয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং দাবি করেছেন, কংগ্রেসের ৮ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন। তা যদি সত্যি হয় তবে কংগ্রেস ১১ থেকে এক ধাক্কায় নেমে যাবে তিনে। আর বিজেপি ২০ থেকে বেড়ে ২৮-এ।

দিল্লি-ঝাড়খণ্ড পেরেছে, গোয়া কংগ্রেস পারবে কি!

দিল্লি-ঝাড়খণ্ড পেরেছে, গোয়া কংগ্রেস পারবে কি!

বিজেপি সম্প্রতি একাধিক রাজ্যে অপারেশন লোটাস চালাচ্ছে। এই অপারেশন লোটাসে শিবসেনায় আড়াআড়ি বিভাজন হয়েছে। ফলে মহারাষ্ট্র দখল করেছ বিজেপি-শিবসেনা বিক্ষুদ্ধরা। সম্প্রতি তারা হাত বাড়িয়েছিল ঝাড়খণ্ড ও দিল্লির দিকে। দুই রাজ্যেই মোক্ষম ধাক্কা খেয়েছে। আর বিহারেও তারা এককভাবে ক্ষমতা লাভ করতে চেয়েছিল। তাদের জোট থেকে বেরিয়ে মহাজোটে যোগ দিয়ে মোক্ষম ধাক্কা দিয়েছেন নীতীশ কুমার। এখন দেখার কংগ্রেস গোয়ায় তাদের দলের ভাঙ রোধ করতে পারে কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+