এবার কি রাহুলের 'ডানহাত' ও ছাড়তে চলেছেন কংগ্রেসের 'হাত'! দিব্যা স্পন্দনার টুইট ঘিরে ব্যাপক বিতর্ক

গত ১২-১৩ ঘণ্টায় রাজধানী দিল্লির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এসে গিয়েছেন কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা। তাঁর একটি টুইটই তাঁকে ভোট পরবর্তী পালাবদলের আলোচনায় নিয়ে এসেছে।

গত ১২-১৩ ঘণ্টায় রাজধানী দিল্লির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এসে গিয়েছেন কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা। তাঁর একটি টুইটই তাঁকে ভোট পরবর্তী পালাবদলের আলোচনায় নিয়ে এসেছে। এখানেই শেষ নয়, টুইটের পর থেকে উধাও দিব্যা স্পন্দনা। যে ঘটনা ঘিরে আরও বেড়ে গিয়েছে রহস্য ও জল্পনা।

এবার কি রাহুলের ডানহাত ও ছাড়তে চলেছেন কংগ্রেসের হাত! দিব্যা স্পন্দনার টুইট ঘিরে ব্যাপক বিতর্ক

প্রথমে আসা যাক দিব্যার টুইট প্রসঙ্গে। দিব্যা স্পন্দনা টুইট করেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে নিয়ে। নির্মলা সীতারমনের মন্ত্রিত্বের খবরে তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেন দিব্যা। এরপর থেকেই জল্পনার পারদ ওপরে ওঠে। রাজধানী জুড়ে গুঞ্জন ছিল, সম্ভবত দিব্যা স্পন্দনা যোগ দিতে চলেছেন বিজেপিতে। তবে সেই জল্পনার উত্তর না মিললেও, দিব্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না টুইটারে।

তাঁর টুইটার অ্যাকউন্টই আপাতত বন্ধ রয়েছে। প্রসঙ্গত, রাহুল গান্ধী তথা কংগ্রেসের অন্যতম 'মস্তিষ্ক' দিব্যা স্পন্দনা। কংগ্রেসের মুখপাত্র হওয়ার পাশাপাশি তিনি কংগ্রেসের হয়ে রণনীতিতেও দাপট দেখিয়েছেন এই কয়েক বছরে। তবে সেই দিব্যা কংগ্রেসের 'হাত'ছেড়ে দেবেন, এমনটা বিশ্বাস করতে রাজি নন কংগ্রেস কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+