পঞ্জাবে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ পাঠ করলেন চরণজিৎ সিং চান্নি , অনুষ্ঠানে অনুপস্থিত অমরিন্দর

পাঞ্জাবে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ পাঠ করলেন চরঞ্জিত সিং চান্নি

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এদিন পঞ্জাবে মুখ্যমন্ত্রীর পদে শপথ পাঠ করলেন চরণজিৎ সিং চান্নি। এর আগে সেরাজ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। বহু দিন ধরেই অমরিন্দর বনাম নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্বের উত্তাল ছিল পঞ্জাব কংগ্রেস। তারপরই অমরিন্দরের ইস্তফা আসে। রাজবংশের সন্তান অমরিন্দর ইস্তফা দিয়েই জানান তিনি 'মানুষের মনের মহারাজা'। এরপর কংগ্রেসের হাইভোল্টেজ বৈঠকে স্থির হয় পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। সেখাই আসে দলিত নেতা চরণজিৎ সিং চান্নির নাম। এদিন তিনি পাঞ্জাবের রাজভবনে পাঠ করেন শপথ বাক্য। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও নভজ্যোত সিং সিধু। জল্পনা বাড়িয়ে শপথ পাঠ অনুষ্ঠানে অনুপস্থিত রয়ে গেলেন অমরিন্দর সিং।

পাঞ্জাবে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ পাঠ করলেন চিরঞ্জিত সিং চান্নি

এদিন , চরণজিৎ সিং চান্নির হাত ধরে প্রথম দলিত মুখ্যমন্ত্রী পায় পঞ্জাব। পঞ্জাবের দলিত-শিখ সম্প্রদায়ের মধ্যে থেকে এই প্রথম একজন নেতাকে কংগ্রেস মুখ্যমন্ত্রী পদে আসীন করেছে। সামনেই পঞ্জবে বিধানসভা নির্বাচন , তার আগে এরাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে একজন সঠিক ব্যক্তিত্বকে মসনদে আসীন করা বেশ চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি করে কংগ্রেসের অন্দরে। মূলত, যেখানে কংগ্রেস অমরিন্দর বনাম নভজ্যোত দ্বন্দ্বে প্রবলভাবে বিধ্বস্ত ,সেখানে এমন একটি মুখ পাঞ্জাব কংগ্রেসের জন্য প্রয়োজন ছিল যা রীতিমতো গুরুত্বপূর্ণ সময়ে দলকে কাঙ্খিত ভারসাম্য ও জনপ্রিয়তার মধ্যে রাখবে। সেই জায়গা থেকে পঞ্জাবের চমকৌর সাহিবের বিধানসভা আসন থেকে তিনবারের বিধায়ক ৫৮ বছর বয়সী চরণজিৎ সিং বড় 'বাজি' হতে পারে কংগ্রেসের বলে মনে করছে দলের হাইকমান্ড। শিখ-দলিতদের মধ্যে থেকে বেছে নেওয়া এই নেতা আগামী দিনে পঞ্জাবের বুকে বাদলদের সামনে কংগ্রেসের দাপট ধরে রাখতে পারবে কি না, তা নিয়েই জোর জল্পনা পঞ্জাবের রাজনৈতিক মহলে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে প্রশাসনের এই সর্বোচ্চ পদটি পাওয়ার আগে কংগ্রেসের এই নেতা সেরাজ্যের প্রযুক্তিগত শিক্ষা বিষয়ক মন্ত্রী ছিলেন। পঞ্জাবের কংগ্রেস নেতৃত্বের বদলের ডাক নিয়ে যখন প্রবল হারে বিক্ষোভের আঁচ আসতে থাকে , তখনই চরণজিৎ সিংয়ের কণ্ঠেও শোনা গিয়েছিল বদলের ডাক। এই নিয়ে একটি গোষ্ঠী কংগ্রেস হাইকমান্ডের উপর চাপও সৃষ্টি করতে থাকে। সেই জায়গা থেকে উঠে আসে সমস্যা ও জটিলতা। তবে এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়নি সদ্য পঞ্জাবের মসনদ ছেড়ে আসা অমরিন্দর সিংকে। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন অমরিন্দর বিরোধী বলে পরিচিত নভজ্যোত সিং সিধু। ফলে অমরিন্দর গোঁসা এই পরিবর্তন ঘিরে এখনও রয়েছে কি না সেবিষয়ে জল্পনা রয়ে গেল। এদিকে, ভোটের আগে কংগ্রেস শিবিরের এই পরিস্থিতি নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশের রাজনৈতিক মহল।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+