বাংলায় আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগে রাষ্ট্রপতি শাসন জারির দাবি! কোবিন্দকে চিঠি অধীরের

রামপুরহাটে (rampurhat) বগটুই গ্রামে গণহত্যার ঘটনা নিয়ে রাষ্ট্রপতি (president) রামনাথ কোবিন্দকে (Ramnath kovind) চিঠি (letter) দিলেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

রামপুরহাটে (rampurhat) বগটুই গ্রামে গণহত্যার ঘটনা নিয়ে রাষ্ট্রপতি (president) রামনাথ কোবিন্দকে (Ramnath kovind) চিঠি (letter) দিলেন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)। চিঠিতে তিনি রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ করেছেন। যার জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিও তুলেছেন অধীর চৌধুরী।

রবিবার রাতের ঘটনার বর্ণনা

রবিবার রাতের ঘটনার বর্ণনা

রাষ্ট্রপতিকে দেওয়া চিঠিতে অধীর চৌধুরী অভিযোগ করেছেন, ২১ মার্চ সোমবার রাতে বীরভূমের বগটুই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে হিংসাত্মক ঘটনা ঘটে। পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে গুলি করে হত্যা করা হয়। এর বদলা হিসেবে আরেকপক্ষ কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু বাড়িকতে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। যার জেরে মহিলা ও শিশু-সহ ১২ জনের মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন তিনি। মৃতদের সবাই সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত বলেো জানিয়েছেন তিনি।

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার দাবি

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার দাবি

এদিনের চিঠিতে অধীর চৌধুরী অভিযোগ করেন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি বলেছেন, গত একমাসে রাজ্যে ২৬ টি রাজনৈতিক খুন হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নির্বাচনী হিংসা এবং নির্বাচন পরবর্তী হিংসায় বহু মানুষের প্রাণ গিয়েছে বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। পুরো রাজ্যই ভয় ও হিংসার মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেছেন লোকসভায় কংগ্রেসের নেতা। ওই চিঠিতে অধীর চৌধুরী রাজ্যে সরবিধানের ৩৫৫ ধারা প্রয়োগের দাবি করেছেন। তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গ সরকার সাংবিধানিক পথে চলতে পারছে না।

লোকসভার প্রসঙ্গ উত্থাপনের উল্লেখ

লোকসভার প্রসঙ্গ উত্থাপনের উল্লেখ

চিঠিতে অধীর চৌধুরী লোকসভায় রামপুরহাটের ঘটনা উত্থাপন করেছেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত অধীর চৌধুরী ২২ মার্চ মঙ্গলবার সারা দেশের সামনে রামপুরহাটের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, সিটের তদন্ত হচ্ছে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য। এদিকে বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামের যাচ্ছেন অধীর চৌধুরী। সেখানে গ্রামবাসী ও পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলবেন তিনি।

বগটুই কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

বগটুই কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামপুরহাটের বগটুই গ্রামের হত্যাকণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলে পশ্চিমবঙ্গের বীরভূমের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করছেন রাজ্য সরকার এ রকম জঘন্য পাপকারীদের দ্রুত শাস্তি দেবে। নরেন্দ্র মোদী বলেন, বাংলার মানুষ তাঁদের যেন কখনও বাংলার মানুষ ক্ষমা না করে। কেন্দ্রীয় সরকারের তরফে তিনি রাজ্যকে আস্বস্ত করে বলেন, অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য যদি রাজ্য সরকার চায়, তাহলে সাহায্য করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+