দলের নেই 'পার্টি অফিস', কাজ চলে হোয়াটসঅ্যাপে! কোন সর্বভারতীয় পার্টির যোগীরাজ্যে এমন হাল হল জানেন
পার্টি চলছে , কিন্তু নেই কোনও পার্টি অফিস। সদস্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন কেবলমাত্র হোয়াটঅ্যাপের মাধ্যমে। মুখোমুখি দেখা -সাক্ষাৎ মাঝসাঝে হয়।
পার্টি চলছে , কিন্তু নেই কোনও পার্টি অফিস। সদস্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন কেবলমাত্র হোয়াটঅ্যাপের মাধ্যমে। মুখোমুখি দেখা -সাক্ষাৎ মাঝসাঝে হয়। তবে দলীয় মিটিং-এর জন্য যে পার্টি অফিসের প্রয়োজন, তা পাওয়া যায়না এখানে। এমন হাল কংগ্রেসের! শুনে অবাক লাগলেও, যোগীরাজ্যের গোরক্ষপুরে প্রদেশ কংগ্রেসের এই হাল।

কয়েক মাস আগেই উত্তর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। এরমধ্যেই উঠে আসছে কংগ্রেসকে ঘিরে নেতিবাচক কিছু তথ্য। জানা গিয়েছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের গোরক্ষপুরে নেই কংগ্রেসের কোনও পার্টি আফিস। পার্টির কাজ চলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে। এর আগে, পার্টির দুই প্রবীণ সদস্য এককালে পুরদিলপুর এলাকাতে পার্টির অফিস তৈরি করেন । যে অফিস ২০১৭ সাল পর্যন্ত থাকলেও, এখন আর নেই। এদিকে, গোরক্ষপুর কংগ্রেসের প্রধান নির্মলা পাসওয়ান জানিয়েছেন, কংগ্রেস খুব শিগগিরিই পেতে চলেছে নতুন পার্টি অফিস ।
এবার প্রশ্ন উঠতেই পারে যে, কোথায় পার্টির কাজকর্ম চলে গুরুত্বপূর্ণ সময়ে? এর জবাবে এক কংগ্রেস কর্মী জানিয়েছেন, স্থানীয় যে সমস্ত 'ম্যারেজ হল' রয়েছে , সেখানেই হয় পার্টির আলোচনা। বিশেষ গুরুত্বপূর্ণ পার্টি মিটিং চলে এই সমস্ত ম্যারেজ হল-এ। অনেক সময় পার্টির নেতার বাড়িতেও ডেকে নেওয়া হয় মিটিং।












Click it and Unblock the Notifications