কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তারাম নায়েকের জীবনাবসান
গোয়ার প্রাক্তন রাজ্য সভাপতি তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তারাম নায়েকের জীবনাবসান হল। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গোয়ার প্রাক্তন রাজ্য সভাপতি তথা কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তারাম নায়েকের জীবনাবসান হল। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

গোয়া প্রদেশ মহিলা কংগ্রেস প্রধান প্রতিমা মাহাতো জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে শান্তারামের জীবনাবসান হয়েছে।
গত বছরের জুলাই মাসে গোয়া কংগ্রেস সভাপতির দায়িত্ব লুইজিনহো ফালেরিও-র হাতে তুলে দেন নায়েক। দীর্ঘদিন কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসবা দলের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। পরিবারে তাঁর স্ত্রী ও পুত্র রয়েছেন।
১৯৮৪ সালে সাধারণ নির্বাচনে জিতে প্রথমবার লোকসভার সদস্য নির্বাচিত হন শান্তারাম। গোয়াকে আলাদা রাজ্য করার দাবিতেও তিনি সরব ছিলেন যা ১৯৮৭ সালে পূর্ণ হয়।
২০০৫-২০১১ ও ২০১১-২০১৭ এই দুবার তিনি গোয়া থেকে রাজ্যসভার প্রতিনিধিত্ব করেছেন। গতবছরের জুলাই মাসে রাজ্যসভার আসনের লড়াইয়ে বিজেপির বিনয় তেন্ডুলকরের কাছে শান্তারাম হেরে যান।

Click it and Unblock the Notifications