মোদী-নীতীশকে চ্যালেঞ্জ ৬ দলের মহাজোটের! রাহুল-তেজস্বীর সমঝোতা সারা বিহারে

বিহারে আসন সমঝোতা পাকা করল কংগ্রেস-আরজেডি ও অন্য চার দলের মহাজোট। আরজেডির দাবি মেনে বিহারে আসন সমঝোতা করে লোকসভার মুখে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেস।

বিহারে আসন সমঝোতা পাকা করল কংগ্রেস-আরজেডি ও অন্য চার দলের মহাজোট। আরজেডির দাবি মেনে বিহারে আসন সমঝোতা করে লোকসভার মুখে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেস। আরজেডি নেতা মনোজ ঝা শুক্রবার এই আসন সমঝোতার কথা জানিয়ে দেন। লোকসভার মুখে দুই দলের দড়ি টানাটানির অবসান ঘটল। শেষপর্যন্ত হল মহাজোট।

মোদী-নীতীশকে চ্যালেঞ্জ বিহারে ৬ দলের মহাজোটের

বিহারে মহাজোটের আসন ভাগাভাগিতে আরজেডি লড়বে ২০ আসনে, কংগ্রেস ৯টি আসনে। বাকি ১১টি আসনের মধ্যে এইচএএম তিনটি, আরএলএসপি ৫টি ও ভিআইপি তিনটি আসনে লড়াই করছে। সিপিআই আরজেডি কোটায় প্রার্থী দেবে। মোট কথা ছ'দলের মহাজোট এবার বিহারে বিজেপি-জেডিইউয়ের বিরুদ্ধে লড়বে।

এদিনই স্থির হয়েছে শরদ যাদব আরজেডির টিকিটে বিহার থেকে লড়াই করবেন। জিতেন রাম মাঝি গয়া আসন থেকে প্রার্থী হবেন। উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে কংগ্রেস ১৫টি আসন চেয়েছিল। আরজেডি ৯টি আসন দিতে রাজি ছিল কংগ্রেসকে। একেবারে অন্তিম মুহূর্তে সেই ৯টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হল কংগ্রেসকে। তবে কানহাইয়া কুমারকে এই জোটে সামিল করা হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছে সিপিআই। বেগুসরাই থেকে তাঁকে প্রার্থীপদ দিতে রাজি হয়নি জোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+