বছর শেষেই অগাস্তা নিয়ে মহারণের ইঙ্গিত, মোদী-কে টানায় এবার কি সনিয়া-রাহুল-এ নিশানা
নব্বই দশকের শেষে সনিয়া গান্ধীকে বিদেশিনী ইস্যুতে বিঁধতে শুরু করেছিল বিজেপি। 'বিদেশিনী' বিতর্ক এতটাই চরম এবং অস্বস্তিকর পর্যায়ে পৌঁছয় যে অটলবিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী-কে হস্তক্ষেপ করতে হয়।
নব্বই দশকের শেষে সনিয়া গান্ধীকে বিদেশিনী ইস্যুতে বিঁধতে শুরু করেছিল বিজেপি। সে সময় 'বিদেশিনী' বিতর্ক এতটাই চরম এবং অস্বস্তিকর পর্যায়ে পৌঁছয় যে অটলবিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী-কে হস্তক্ষেপ করতে হয়েছিল। জাতীয় রাজনীতিতে 'বিদেশিনী' ইস্য়ু আজও এক কলঙ্ক হয়ে থেকে গিয়েছে। কিন্তু, দেশের প্রধানমন্ত্রী-কে সরাসরি 'চোর' বলে জাতীয় রাজনীতিতে নোংরা কাদা ছোঁড়াছুড়ি-র দরজা রাহুল গান্ধী খুলে দিয়েছেন বলে অভিযোগ বিজেপি-র। এমনকী, এককালে 'বোফর্স কেলেঙ্কারির' জন্য যেভাবে রাজীব গান্ধীর নামে 'গলি গলি মে শোর হ্যায়'-এর স্লোগান দেশজুড়়ে শুরু হয়েছিল, অনেকটা সেই ধাঁচেই প্রধানমন্ত্রী-কে নিয়ে স্লোগান তৈরি করে গত কয়েক মাস ধরে প্রচার চালিয়েছেন রাহুল গান্ধী। রাফালে বিতর্কে যেভাবে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আম্বানীদের জড়িয়ে রাহুল এবং তাঁর কংগ্রেস দল প্রচার চালিয়েছে তাকেও ভালোভাবে নেয়নি বিজেপি।

শনিবার অগাস্তাওয়েস্টল্য়ান্ড চপারকাণ্ডে ইডি 'মিসেস গান্ধী' এবং 'আর' অক্ষর নিয়ে আদালতে বয়ান দিতে আসরে নেমে পড়েছে বিজেপি। কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি-র কেন্দ্রীয় মুখপাত্র প্রকাশ জাভড়েকর ইডি-র এই বয়ানকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করেছেন। দিল্লিতে বিজেপি-র সদর দফতরে হওয়া সাংবাদিক সম্মেলনে জাভড়েকর 'মিসেস গান্ধী' ও 'আর' অক্ষর নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন। সেইসঙ্গে তিনি বলেন, 'ইডি জানিয়েছে ক্রিশ্চিয়ান মিশেল সন অফ ইটালিয়ান লেডি সম্পর্কে অনেক কথাই বলেছে। ইডি-র বয়ানেই প্রকাশ পাচ্ছে যে- সন অফ ইটালিয়ান লেডি, বিগ ম্যান এবং আর- জড়িত রয়েছে। এগুলি একটা পরিবারকেই ইঙ্গিত করছে। আসলে কংগ্রেসের সরকার ছিল দুর্নীতির সরকার, যারা দেশে সুরক্ষা নিয়ে ছেলেখেলা করেছিল।'
Union Min Prakash Javadekar on ED says Christian Michel spoke about 'son of Italian lady': Revelations by ED show that there is ‘son of Italian lady’,‘big man’&‘R’ involved. It points towards a family. Congress govt was a govt of corruption that compromised with national security pic.twitter.com/LqGRuSGoDv
— ANI (@ANI) December 29, 2018
প্রকাশ জাভড়েকরের এই সাংবাদিক সম্মেলনের পরই পাল্টা একটি বিবৃতি দেন রাজ্যসভার বিরোধী দলনেতা আনন্দ শর্মা। তিনি স্পষ্টতই তোপ দেগে বলেছেন, ' ইডি দাবি করেছে, ক্রিশ্চিয়ান মিশেল- মিসেস গান্ধী এবং সন অফ ইটালিয়ান লেডি-র কথা জানিয়েছে, এর থেকে ভিত্তিহীন কথা আজ পর্যন্ত আমি শুনিনি। এমনকী আদালতের বয়ান দেওয়ার আগেই ইডি এটা বলে দিচ্ছে। রাষ্ট্রের এজেন্সিগুলোর ক্ষমতাকে যে ভাবে অপব্যবহার করা হচ্ছে এবং ভোতা করে রাখা হচ্ছে লজ্জাজনক। সিবিআই-এর কার্যকারিতা নষ্ট করে দেওয়া হয়েছে। ইডি গ্রহণযোগ্যতা হারিয়েছে। এগুলো ঘটে যখন একটা সরকারের সময়কাল শেষ হয়ে আসে তখন। আইন অনুসারে এজেন্সিগুলোর কাজ করা উচিত। এখানে কোনও আইনের বিচার হচ্ছে না বা কোনও তথ্য-প্রমাণও পেশ করতে হচ্ছে না। '
Anand Sharma,Congress:There’s brazen&shameless abuse of agencies of the state; CBI has been wrecked,ED has no credibility left.These are actions of a govt in its dying days.Agencies should act according to law.There's no prosecution taking place.There's no evidence being produced https://t.co/fO8wqKhxKQ
— ANI (@ANI) December 29, 2018
অগাস্তাওয়েস্টল্য়ান্ড চপারকাণ্ডে ক্রিশ্চিয়ান মিশেল-এর প্রত্যাপর্ণের পর থেকেই কংগ্রেস রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করে চলেছে। অন্যদিকে, রাফালের পাল্টা অগাস্তা-কে যে বিজেপি হাতিয়ার করতে চাইছে তাতে কোনও সন্দেহ নেই। সামনেই লোকসভা নির্বাচন। এছাড়াও লোকসভা নির্বাচনের আগেই আরও কিছু রাজ্যে নির্বাচন আছে। তাই অগাস্তা নিয়ে যে লড়াই আরও জমবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কংগ্রেস কীভাবে এই বিতর্কের মোকাবিলা করে সেদিকেই এখন তাকিয়ে আছে দেশবাসী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?












Click it and Unblock the Notifications