কংগ্রেসে সাংগঠনিক রদবদল, হেভিওয়েট কারা বাদ পড়লেন, কারা এলেন নতুন কমিটিতে
কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার শাস্তি পেলেন সিনিয়র নেতা গোলাম নবি আজাদ।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার শাস্তি পেলেন সিনিয়র নেতা গোলাম নবি আজাদ। সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সরব হয়ে সাম্প্রতিক রদবদলে সাধারণ সম্পাদকের পদ থেকে বরখাস্ত হলেন নবি। এই রদবদলে সবথেকে বেশি লাভবান হয়েছেন রাহুল গান্ধী ঘনিষ্ঠ রণদীপ সুরজেওয়ালা।

গোলাম নবি আজাদের জায়গায় বিবেক বনশল
কংগ্রেস সাংগঠনিক রদবদল করে হরিয়ানার দায়িত্বে থাকা গোলাম নবি আজাদের জায়গায় বিবেক বনশলকে স্থলাভিষিক্ত করেছেন। রাহুল গান্ধীর অনুগত রণদীপ সুরজেওয়ালাকে কংগ্রেস সভাপতির পরামর্শে ছয় সদস্যের হাই পাওয়ার প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জিতিন প্রসাদের পদোন্নতি
সোনিয়া গান্ধীকে লেখা বিতর্কিত চিঠিতে স্বাক্ষর করেও জিতিন প্রসাদের পদোন্নতি হয়েছে। প্রসাদকে পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী উত্তর প্রদেশের দায়িত্বে থাকবেন। আর রাহুল গান্ধীর অনুগত মানিকম ঠাকুর তেলঙ্গানার নতুন দায়িত্বে আসছেন।

কাকে কোন দায়িত্ব দিলেন সোনিয়া
পবন কুমার বনশল ভারপ্রাপ্ত সেক্রেটারি (প্রশাসন) হয়েছেন, হরিশ রাওয়াতকে সাধারণ সম্পাদক হিসাবে পঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে। তারিক আনোয়ারকে কেরল ও লাক্ষাদ্বীপের দায়িত্ব দেওয়া হয়েছে, জিতেন্দ্র সিংকে অসমের ইনচার্জ ও ওমেন চান্দিকে দায়িত্বে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের।

কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে কারা
কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির নতুন সদস্য হবেন দিগ্বিজয় সিং, রাজীব শুক্লা, মানিকম ঠাকুর, প্রমোদ তিওয়ারি, জয়রাম রমেশ, এইচকে পাতিল, সলমান খুরশিদ, পবন বনশল, দীনেশ গুন্ডুরাও, মণীশ চত্রাথ এবং কুলজিৎ নাগরা। কংগ্রেসের সাংগঠনির রদবদলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাদের সরানে হল দায়িত্ব ও পদ থেকে
গোলাম নবি আজাদ ছাড়াও অম্বিকা সোনি, মতিলাল ভোড়া এবং মল্লিকার্জুন খড়গকেও এআইসিসির সাধারণ সম্পাদকদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সাংগঠনিক বিষয়ে সোনিয়া গান্ধীকে সহায়তা করার জন্য গঠিত বিশেষ কমিটিতে অম্বিকা সনিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

হাইপার কমিটিতে স্থান পেলেন কারা
বিশেষ কমিটিতে স্থান পেয়েছেন এ কে অ্যান্টনি, আহমেদ প্যাটেল, কেসি বেণুগোপাল এবং মুকুল ওয়াসনিক ছাড়াও অম্বিকা সোনি এবং রণদীপ সুরজেওয়ালা। এই হাইপার কমিটি কংগ্রেস সভানেত্রীকে পরামর্শ দেবেন। সবথেকে বেশি পদোন্নতি হয়েছে রাহুল ঘনিষ্ঠ রণদীপ সুরজেওয়ালার।












Click it and Unblock the Notifications