প্রতিশ্রুতির কথা স্মরণ করাল কংগ্রেস! রাজ্যসভা নির্বাচনে বিহারে বিরোধী জোটে ভাঙন নিয়ে জল্পনা

আরজেডিকে প্রতিশ্রুতির কথা স্মরণ করাল কংগ্রেস! বিহারে রাজ্যসভা নির্বাচনে জোটে ভাঙন নিয়ে জল্পনা

রাজ্যসভার নির্বাচনকে ঘিরে দ্বন্দ্ব বিহারের জেডিইউ-বিজেপির বিরোধী জোটে। কংগ্রেস ইতিমধ্যেই রাষ্ট্রীয় জনতাদলকে লোকসভা নির্বাচনের আগে, তাদের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছে। প্রসঙ্গত সদস্য সংখ্যার নিরিখে কংগ্রেস এককভাবে, তাদেরপ কোনও প্রার্থীকে রাজ্যসভায় বিহারে থেকে জিতিয়ে আনতে পারবে না।

বিহার থেকে রাজ্যসভায় ৫ আসনে নির্বাচন

বিহার থেকে রাজ্যসভায় ৫ আসনে নির্বাচন

পশ্চিমবঙ্গের মতোই বিহারে রাজ্যসভায় ৫ আসনে নির্বাচন ২৬ মার্চ। রাজ্য বিধানসভায় শক্তির নিরিখে ৫ টির মধ্যে ৩ টি আসনে সহজেই জয় পেয়ে যাবে জেডিইউ এবং বিজেপি। বাকি দুটি আসনে জেতার কথা আরজেডির।

কংগ্রেসের দাবি

কংগ্রেসের দাবি

লোকসভা নির্বাচনের আগে আরজেডির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছে কংগ্রেস। তারা দাবি করেছে দুটির মধ্যে একটি আসন তাদের ছাড়তে হবে। যদিও বর্তমান পরিস্থিতিতে আরজেডি কংগ্রেসের দাবি মানতে নারাজ। বিহার কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত নেতা শক্তি সিন গোহিল তেজস্বী যাদবকে একটি খোলা চিঠি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন লোকসভা নির্বাচনের আগে বিরোধীজোটের সাংবাদিক সম্মেলনের কথা।

বিরোধী জোটে ফাটল, স্বস্তিতে শাসক শিবির

বিরোধী জোটে ফাটল, স্বস্তিতে শাসক শিবির

রাজ্যসভার নির্বাচন নিয়ে বিরোধী কংগ্রেস ও আরজেডির মধ্যে ফাটল তৈরি হওয়ায় কার্যত স্বস্তিতে জেডিইউ এবং বিজেপি।

সিদ্ধান্ত নেবেন লালুপ্রসাদ

সিদ্ধান্ত নেবেন লালুপ্রসাদ

আরজেডির তরফে এই প্রতিশ্রুতিকে গুরুত্ব দেওয়া হয়নি। বিহারে তেজস্বী ঘনিষ্ঠ নেতারা জানিয়েছেন, কংগ্রেসকে আসন ছাড়ার কোনও প্রশ্ন নেই। তবে বিষয়টি নিয়ে চটূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লালুপ্রসাদ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+