কংগ্রেসের ইস্তেহার প্রকাশ! ২২ লক্ষ সরকারি পদ পূরণ করা হবে, জানালেন রাহুল

মঙ্গলবারই প্রকাশিত হল কংগ্রেসের ইস্তেহার। রাহুল গান্ধী ছাড়াও এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন ইউপিএ চেয়ারম্যান সনিয়া গান্ধী।

মঙ্গলবারই প্রকাশিত হল কংগ্রেসের ইস্তেহার। রাহুল গান্ধী ছাড়াও এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন ইউপিএ চেয়ারম্যান সনিয়া গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী
মনমোহন সিং। ছিলেন ইস্তেহার কমিটির চেয়ারম্যান পি চিদাম্বরম। ইস্তেহারে ন্যায়, বেকারত্ব ও কৃষিঋণ মকুবের ওপর জোর দেওয়া হয়েছে।

আয়ের গ্যারান্টি

আয়ের গ্যারান্টি

গত সপ্তাহে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন বছরে ন্যূনতম ৭২ হাজার টাকার আয়ের গ্যারান্টির কথা। গরিব পরিবারগুলি এর ফলে উপকৃত হতে পারবে বলে মনে করছে কংগ্রেস। এদিন ইস্তেহারে উঠে এসেছে এই গ্যারান্টির কথা।

 কৃষি ঋণ মকুব

কৃষি ঋণ মকুব

কংগ্রেস ইস্তেহারে কৃষিঋণ মকুবের আশ্বাস দেওয়া হয়েছে। রেলের মতো কৃষকদের জন্য আলাদা বাজেট রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
ঋণ মেটাতে না পারলে ফৌজদারি মামলা করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

মনরেগায় কাজের দিন বৃদ্ধি

মনরেগায় কাজের দিন বৃদ্ধি

কংগ্রেসের তরফে বলা হয়েছে মনরেগায় ১৫০ দিন কাজের দিন নিশ্চিত করা হবে।

সমস্ত শূন্য সরকারি পদে পূরণ

সমস্ত শূন্য সরকারি পদে পূরণ

খসরা ইস্তেহারে দলের তরফ থেকে বলা হয়েছিল ক্ষমতায় আসার ১২ মাসের মধ্যে সরকারি ক্ষেত্রে থাকা সব শূন্য পদ পূরণ করা হবে। দেশে বেকারত্বের সঙ্গে লড়াই করতেই এই উদ্যোগ বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল। এবার রাহুল বলেছেনন ২২ লক্ষ সরকারি পদ শূন্য। ক্ষমতার আসার পরেই সেইসব পদ পূরণ করা হবে।

শিক্ষায় ব্যয় বাড়ানো হবে

শিক্ষায় ব্যয় বাড়ানো হবে

শিক্ষায় ডিজিপির ৬ শতাংশ ব্যয় করা হবে বলে কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছে।

সিটিজেনশিপ বিল প্রত্যাহার

সিটিজেনশিপ বিল প্রত্যাহার

কংগ্রেস ইস্তেহারে বলা হয়েছে ক্ষমতায় আসলে তুলে নেওয়া হবে সিটিজেনশিপ অ্যামেন্টমেন্ট বিল।

রাফালে তদন্ত

রাফালে তদন্ত

ক্ষমতায় আসার একদিনের মধ্যে রাফালে তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+