Haryana Election 2024: হরিয়ানা জিততে কংগ্রেসের ভরসা 'লক্ষ্মীর ভাণ্ডার'! সঙ্গে আরও বড় 'উপহার'
Haryana Election 2024: ২৫ লাখ টাকা পর্যন্ত বিনামুল্যে চিকিৎসা, মহিলাদের মাসে দু'হাজার টাকা। হরিয়ানা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এমনই একগুচ্ছ প্রতিশ্রতি কংগ্রেস (Congress)। বিজেপির দখলে থাকা এই রাজ্যের নির্বাচন পাখির চোখ কংগ্রেসের। কার্যত মাটি কামড়ের থেকে লড়াই করছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
আর তা আগে ইস্তেহার প্রকাশ করলেন রাহুল-খাড়গেরা। প্রায় ৪০ পাতার ইস্তেহার প্রকাশ করা হয়েছে। গত কয়েকদিন আগেই দিল্লিতে বসে হরিয়ানার মানুষের জন্য সাত গ্যারেন্টির কথা ঘোষণা করেছিলেন কংগ্রেস সভাপতি (Haryana Election 2024) ।

Haryana Election 2024: কিষাণ আয়োগ গঠনের প্রতিশ্রুতি
হরিয়ানার ক্ষমতায় আসলে আমূল পরিবর্তনের কথা বলছে কংগ্রেস। একই সঙ্গে সেখানকার মানুষের জন্য একসঙ্গে একগুচ্ছ প্রতিশ্র্যতির কথাও বলা হয়েছে ইস্তেহারে। যেখানে শিক্ষা, যুবকদের জন্য কর্মসংস্থানের উল্লেখ তো আছেই। পাশাপাশি ২৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি মহিলাদের প্রত্যেকমাসে দু'হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি, কিষাণ আয়োগ গঠনের কথা বলছে কংগ্রেস তাদের ইস্তেহারে।
এখানেই শেষ নয়, পাশাপাশি, সতলুজ-যমুনা লিঙ্ক (এসওয়াইএল) খাল থেকে জল নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যা খুবই সেখানকার কৃষকদের কাছে। এমনকি কৃষকদের মন পেতে MSP দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। একই সঙ্গে হরিয়ানায় সরকার গঠন হলেই সংখযালঘুদের জন্যেও বিশেষ আয়োগ গঠনে কথা বলা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন৷ ফের একবার ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। তবে রাজ্যে বেকারত্ব বড় চ্যালেঞ্জ সরকারে থাকা বিজেপির কাছে। যদিও রাজ্যের মানুষ তাঁদের পক্ষেই ভোট দেবেন বলে দাবি বিজেপি নেতৃত্ব। অন্যদিকে লাগাতার প্রচার করছে কংগ্রেস। তবে আম আদমি পার্টি বড় কাঁটা রাহুল গান্ধীদের কাছে। যদিও আপের সঙ্গে জোট বেঁধে লড়াই'য়ের মঞ্চে নামার পক্ষে ছিলেন সোনিয়া পুত্র।
কিন্তু বেশ কিছু নেতার 'বিদ্রোহে' তা হয়নি। অন্যদিকে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে পড়েন বহু কংগ্রেস নেতা। নির্দল হয়ে কংগ্রেসের বিরুদ্ধেই দাঁড়ানোর ঘোষণা করে। এমন ১৩ জনকে বহস্কার করা হয়েছে। তবে বহিস্কার করা হলেও প্রার্থী পদ কেউ তোলেনি। ফলে ওই সমস্ত কেন্দ্রে কাঁটা রয়ে গিয়েছে কংগ্রেসের, মত রাজনৈতিকমহলের।
বলে রাখা প্রয়োজন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 'লক্ষ্মীর ভাণ্ডার' দেন। যাতে প্রতি মাসে বাংলার মহিলারা ১০০০ টাকা পান। তেমনই প্রকল্পের কথা উল্লেখ কংগ্রেসের ইস্তেহারে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications