গৃহদ্বন্দ্বের মাঝে রাজস্থানে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, তালিকায় গেহলট-সচিন

জল্পনার অবসান হল। রাজস্থানের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। প্রথম ধাপের তালিকা প্রকাশ হল। মুখ্যমন্ত্রী অশোক গেহলট লড়ছেন এবারও। প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলটের নামও রয়েছে প্রার্থী তালিকায়৷

রাজস্থানের কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে বিতর্ক চলছিল। দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের টিকিট দেওয়া হচ্ছে। এই অভিযোগ কংগ্রেস শিবির থেকে উঠেছিল। বিক্ষোভ ছড়িয়েছিল কংগ্রেস কর্মী- সমর্থকদের মধ্যে। প্রার্থী তালিকা কী হবে? তাই নিয়ে জল্পনা ছড়িয়েছিল।

Rajasthan congress

শনিবার রাজস্থানের প্রথম দফায় কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হল। এই দফায় ৩৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় অশোক গেহলট ও শচিন পাইলট দুজনের নামই রয়েছে। শচিন পাইলট টঙ্ক বিধানসভা এলাকা থেকে লড়বেন। অশোক গেহলট লড়ছেন সরদরাপুরা কেন্দ্র থেকে।

প্রদেশ কংগ্রেস নেতারা হাইকমান্ডকে প্রার্থী তালিকা পাঠিয়েছিল। সেই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যায়। অশোক গেহলটের নামের তালিকা নিয়ে ক্ষোভ বেড়েছিল। দল বিরোধী কার্যকলাপ, দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিদের নাম সুপারিশ করা হয়েছে বলে ক্ষোভ ওঠে।

কংগ্রেসের নেত্রী সনিয়া গান্ধী পর্যন্ত এইসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। রাজস্থানে কংগ্রেসের সরকার রয়েছে। বিজেপি ঘাড়ের উপর কার্যত নি:শ্বাস ফেলছে কংগ্রেসের। এই রাজ্য নিয়ে যথেষ্ট রাজনৈতিক লড়াই হবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। তার মধ্যে কংগ্রেসের এই দ্বন্দ্ব রীতিমতো প্রশ্ন তুলেছিল।

গোষ্ঠীকোন্দল নিয়ে কংগ্রেস শিবিরে রীতিমতো অস্বস্তি দেখা দিয়েছিল। অশোক গেহলট ও শচিন পাইলট গোষ্ঠীর মধ্যে তীব্র দ্বন্দ্ব সামনে এসেছিল। বিজেপির বিরুদ্ধে দল লড়বে? না কী নিজেদের মধ্যে বিবাদ করবে? সেই প্রশ্ন উঠেছিল।

অশোক গেহলট ও শচিন পাইলট কারোর কথাই শোনা হবে না। হাইকমান্ড প্রার্থী বাছাই করবে। সেই কথা জানিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী কে হবেন তাই নিয়ে দুই শিবিরের মধ্যে বিবাদও আছে।

আর এইসবের মধ্যেই রাজস্থানে কংগ্রেস প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল। নভেম্বর মাসে একদফায় নির্বাচন মরু রাজ্যে। ৩ ডিসেম্বর ফলপ্রকাশ। কংগ্রেস কতটা নিজেদের দ্বন্দ্ব দূর করতে পারে? সেই প্রশ্ন উঠছে ওয়াকিবহাল মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+