Karnaraka election 2023: কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ! লড়াইয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও

কর্নাটক বিধানসভা নির্বাচনে দলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। এদিন সকালে ১২৪ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এই তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নাম রয়েছে। তিনি বরুণা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী মে মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

উল্লেখযোগ্য প্রার্থীদের কে কোথা থেকে লড়াই করছেন

উল্লেখযোগ্য প্রার্থীদের কে কোথা থেকে লড়াই করছেন

কর্নাটক রাজ্য কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার কনাকাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের ছেলে প্রিয়ঙ্ক খারগে লড়াই করবেন চিতাপুর থেকে। বাবালেশ্বর ও গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন যথাক্রমে এমবি পাতিল এবং দীনেশ গুণ্ডু রাও।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ডিকে শিবকুমার বর্তমানে কনাকাপুর থেকেই বিধায়ক। অন্যদিকে মাইসুরুর বরুণা থেকে বিধায়ক রয়েছেন সিদ্দারামাইয়ার ছেলে যতীন্দ্র। বর্তমানে সিদ্দারামাইয়া বাগালকোটের বাদামির বিধায়ক। ২০১৮ সালে মাইসুরুর চামুণ্ডেশ্বরী থেকে পরাজিত হলেও তিনি বাগালকোটের বাদামি থেকে জয়ী হয়েছিলেন।

তালিকায় পদত্যাগী বিজেপি নেতাও রয়েছেন

তালিকায় পদত্যাগী বিজেপি নেতাও রয়েছেন

দিন কয়েক আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিধান পরিষদের বিজেপির সদস্য পুত্তনা। তাঁকে রাজাজিনগর থেকে টিকিট দেওয়া হয়েছে। দেবনাহল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেএইচ মুনিয়াপ্পা।

দিন কয়েকের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা

দিন কয়েকের মধ্যে নির্বাচনের দিন ঘোষণা

আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন কর্নাটকের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে বলেছে বলেই জানা গিয়েছে। মে মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা ঘোষণায় দেরির পিছনে সিদ্দারামাইয়ার সিদ্ধান্তহীনতাকেই দায়ী করছে দলের একাংশ।

বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতিশ্রুতি

বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতিশ্রুতি

ইতিমধ্যেই কংগ্রেসের তরফে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যবাসীর জন্য তিন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সব পরিবারকে গৃহ জ্যোতি প্রকল্পের অধীনে প্রতিমাসে ২০০ ইউনিট করে বিদ্যুৎ দেওয়া হবে। গৃহলক্ষ্মী প্রকল্পের অধীনে প্রত্যেক পরিবারের মহিলা প্রধানকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও বিপিএল পরিবারভুক্তদের পরিবারের প্রত্যেক সদস্যের জন্য ১০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। যুব নিধি প্রকল্পের অধীনে বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+