Jammu-Kashmir Assembly Elections: মাসে ৩০০০ টাকা থেকে ফ্রি বিমা, ভূস্বর্গের জন্য 'পাঁচ গ্যারান্টি' কংগ্রেসের

Jammu-Kashmir Assembly Elections 2024: সামনেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি-কংগ্রেস। ক্ষমতায় আসলে ভূস্বর্গকে ঢেলে সাজানোর প্রস্তুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে। যা নিয়ে জোর চর্চা। এর মধ্যেই জম্মু-কাশ্মীরের মহিলাদের কত্যহা মাথায় রেখে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অনন্তনাগে এই ইস্তেহার প্রকাশ করেন। যেখানে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়ার পাশাপাশি 'পাঁচ গ্যারান্টি'র কথা বলা হয়েছে। জম্মু-কাশ্মীর নির্বাচনকে (Jammu-Kashmir Assembly Elections 2024) মাথায় রেখে কার্যত গোটা ভূস্বর্গ চষে বেড়াচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

Jammu-Kashmir Assembly Elections

ব্যাক টু ব্যাক প্রচার (Jammu-Kashmir Assembly Elections 2024) চালাচ্ছেন। তেমনই এদিন অনন্তনাগে প্রচারে সোনিয়া গান্ধী ঘনিষ্ঠ বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। আর সেই মঞ্চ থেকে ইস্তেহার প্রকাশের পাশাপাশি একাধিক দাবি রাখেন। সকংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন, কংগ্রেস ক্ষমতায় আসলেই জম্মু-কাশ্মীরের মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

এমনকি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক পরিবারকে মাসে ১১ কিলো সব্জি দেওয়া হবে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক পরিবারকে ২৫ লাখ টাকা স্বাস্থ্য বিমা দেওয়ার প্রতিশ্রতিও দেওয়া হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এদিন খাড়গে আরও বলেন, জম্মু-কাশ্মীরের ক্ষমতায় কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট আসে, তাহলে সমস্ত এই প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে। একই সঙ্গে বিজেপিকেও তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, জম্মু-কাশ্মীরে বিভিন্ন ক্ষেত্রে একাধিক শূন্যপদ রয়েছে। আর সেই সংখ্যাটা প্রায় এক লাখ।

কিন্তু বিজেপি নেতৃত্বাধিন মোদী সরকার সেই সমস্ত পদে নিয়োগ করছে না। এমনকি কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও দাবি। যার ফলে মানুষ পরিষেবা পাচ্ছে না। আর এই বিষয়টিকে তুলে ধরে খাড়গে বলেন, কংগ্রেসের সরকার তৈরি হলে শূন্যপদে শুধু কর্মী নিয়োগই নয়, শিল্প তৈরি সহ ভূস্বর্গের মানুষের জন্য কর্মসংস্থানের পথ খোলার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বিপ্লব আনা হবে বলে জানানো হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ৯০ আসনের বিধানসভা আসনে সে রাজ্যে তিন দফায় ভোট হবে। প্রথম দফার নির্বাচন আগামী ১৮ সেপ্টেম্বর। ভোট গণনা হবে ৮ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+