Karnataka election: কংগ্রেসে যেতেই প্রার্থী Laxman Savadi! কোন আসনে তাহলে সিদ্ধারামাইয়া

কর্নাটক বিধানসভা ( Karnataka Assembly elections) নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে পারদ! আর এর মধ্যেই তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ( Congresss third list) কংগ্রেস।

যেখানে ৪৩ জনের নাম আছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় নাম রয়েছে লক্ষ্মণ সাভাদির (Laxman Savadi) । দীর্ঘদিন কর্ণাটকের প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী ছিলেন। সম্প্রতি টিকিট না মেলায় বিজেপির বিরুদ্ধে তীপ দাগেন লক্ষ্মণ। এমনকি দল ছাড়ারও ঘোষণা করেন। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক।

কংগ্রেসে যেতেই প্রার্থী axman Savadi!

ভোটের মুখে লক্ষ্মণের মতো নেতার বিজেপি ত্যাগ বড়সড় ধাক্কা ছিল। যদিও আলোচনার কথা বলা হলেও শুক্রবারই কংগ্রেসে যোগ দেন লক্ষ্মণ। দলবদলের পরেই সে রাজ্যের ওঠানি বিধানসভা আসন থেকে তাঁকে টিকিট দিল কংগ্রেস। অন্যদিকে ৪৩ জন প্রার্থীর প্রকাশিত তৃতীয় তালিকায় কোলার বিধানসভা কেন্দ্র থেকে কেজি মঞ্জুনাথকেও টিকিট দেওয়া হয়েছে।

উল্লেখ যোগ্য ভাবে কর্নাটক বিধানসভা নির্বাচনে বরুণার পাশাপাশি কোলার থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। যদিও সেই জায়গা থেকে মঞ্জুনাথকে প্রার্থী করা হয়েছে। ফলে বরুনা বিধানসভা আসন থেকে সম্ভবত লড়াই করতে পারেন সিদ্ধারামাইয়া। ডি কে শিবকুমার এবং জি পরমেশ্বরা সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা অন্য একটি কেন্দ্র থেকে সিদ্দারামাইয়াকে টিকিটের বিরোধিতা করেছিলেন।

কর্নাটক নির্বাচনে প্রচারে রাহুল

এমনকি রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠকেও সিদ্ধরামাইয়া আসন নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। জানা যাচ্ছে, সেই বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোলার নয়, বরুণা বিধানসভা থেকে লড়াইয়ের পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি এক বর্ষীয়ান কংগ্রেস নেতা দুটি আসনে লড়াই করার থেকে অন্যকেও যাতে জায়গা ছেড়ে দেওয়া হয় তা নিয়ে পার্টির মধ্যে আওয়াজ উঠেছিল। এই অবস্থায় একটি আসন থেকেই সিদ্ধারামাইয়াকে সম্ভবত প্রার্থী করা হতে পারে বলে খবর।

আগামী ১০ মে কর্নাটক নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে জাতীয় রাজনীতি। বিশেষ করে আগামীবছর লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি তো বটেই কংগ্রেসের কাছেও খুব গুরুত্বপূর্ণ। কার্যত সবার কাছেই প্রেস্টিজিয়াস ফাইট।

আর এর মধ্যে একাধিক সমীক্ষা ইঙ্গিত এবার সে রাজ্যে কংগ্রেসের দিকেই মানুষ যেতে পারে। ফলে বিজেপিকে অনেকটাই ধীরে পা ফেলতে হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও নতুন মুখকে আনতে হচ্ছে। আর তাতে ক্রমশ বিদ্রোহ বাড়ছে বিজেপিতে। আর সেটাই সে রাজ্যে খেলা ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+