কর্ণাটকে নির্বাচনী প্রচারে চমক! একসঙ্গে ৩৫টি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে কংগ্রেস

কর্ণাটক নির্বাচনে চমক দিয়ে একসঙ্গে ৩৫টি ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাহুল গান্ধীর দল।

সাধারণত নির্বাচন উপলক্ষ্যে একটি ইস্তেহার প্রকাশ করে একটি রাজনৈতিক দল। সেখানে দলের সাফল্যের খতিয়ান যেমন তুলে ধরা হয়, তেমনই ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে দল কী কী কাজ করবে তার প্রতিশ্রুতি দেওয়া হয়। সব দলই ভোটের আগে প্রথা মেনে একটি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে।

একসঙ্গে ৩৫টি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে কংগ্রেস

কংগ্রেস সেই প্রথা ভেঙে দিল। কর্ণাটক নির্বাচনে চমক দিয়ে একসঙ্গে ৩৫টি ইস্তেহার প্রকাশ করতে চলেছে রাহুল গান্ধীর দল। কংগ্রেসের ইস্তেহার তৈরির দায়িত্বে থাকা বীরাপ্পা মইলি জানিয়েছেন, ৩০টি জেলার জন্য আলাদা ইস্তেহার, চারটি অঞ্চলের জন্য আলাদা ইস্তেহার ও সারা রাজ্যের জন্য একটি সম্পূর্ণ ইস্তেহার তৈরি করতে চলেছে দল।

এপ্রিলের মাঝামাঝি সময়ে এই ইস্তেহার প্রকাশ করা হবে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

মইলি জানিয়েছেন, ইস্তেহার তৈরির আগে কৃষক, শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তি, শিক্ষা বিশেষজ্ঞ, শহর ও গ্রামের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল বিশেষজ্ঞ, মহিলাদের গোষ্ঠীর সঙ্গে কথা বলা হয়েছে।

কর্ণাটকে একদফায় ১২ মে ভোটগ্রহণ হবে ও ১৫ মে ফলপ্রকাশ হবে। কংগ্রেস ও বিজেপির মধ্যে এরাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে কে জেতে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+