মোদীর ৯ সাল পূর্তিতে ৯ সওয়াল! ‘মাফি দিবস’ পালনের দাবি তুলল কংগ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মেয়াদকাল ৯ বছর পূর্ণ করেছেন। শুক্রবার মোদীর ৯ সাল পূর্তিতে ৯ সওয়াল করেছেন। কংগ্রেস প্রশ্ন তুলেছে, ক্রমবর্ধমান মূল্য, বেকারত্ব ও কৃষকদের আয়ের মতো ইস্যুতে। আর এই সমস্ত ইস্যুতে প্রশ্ন তুলে বিশ্বাসঘাতকরাতর জন্য ক্ষমা চাওয়ার দাবি তুলেছে কংগ্রেস।

কংগ্রেসের কথায়, শুধু ৯ বছরকে ৯ প্রশ্নবাণে বিদ্ধ করেনি কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে এদিনটিকে 'মাফি দিবস' পালনের দাবি তোলা হয়েছে। প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় সমালোচনামূলক সমস্যা উত্থাপন করেছিলেন। তার উপর ভিত্তি করে নয়টি প্রশ্ন তৈরি করা হয়েছে।

‘মাফি দিবস’ পালনের দাবি তুলল কংগ্রেস

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এদিন সাংবাদিক সম্মেলনে পবন খেরা এবং সুপ্রিয়া শ্রীনাতে কে পাশে বসিয়ে 'ন সাল, ন সাওয়াল' নামে একটি পুস্তিকাও প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন'বছর আগে এই দিনে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই আজকের দিনে তাঁকে নয়টি প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় কংগ্রেস।

রমেশ বলেন, "আমরা চাই প্রধানমন্ত্রী এই নয়টি প্রশ্নে তার নীরবতা ভাঙুন।" প্রধানমন্ত্রীর কাছে জয়রাম রমেশ প্রথম প্রশ্ন রাখেন, "কেন ভারতে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব আকাশচুম্বী হচ্ছে? কেন ধনীরা আরও ধনী এবং গরিবরা আরও গরিব হচ্ছে? কেন পাবলিক সম্পত্তি পিএম মোদির বন্ধুদের কাছে বিক্রি করা হচ্ছে, কেন অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে?"

রমেশ আরও প্রশ্ন, কেন তিনটি কৃষি আইন বাতিল করার সময় কৃষকদের সঙ্গে করা চুক্তিগুলিকে পালন করা হয়নি? কেন ন্যূনতম সহায়ক মূল্য আইনত নিশ্চিত করা হয়নি। কেন গত নয় বছরে কৃষকদের আয় দ্বিগুণ হয়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি।

‘মাফি দিবস’ পালনের দাবি তুলল কংগ্রেস

মোদী সরকারকে দুর্নীতি ও কুসংস্কারে লিপ্ত থাকার অভিযোগ তুলে কংগ্রেস নেতা বলেন, কেন প্রধানমন্ত্রী তাঁর 'বন্ধু' আদানিকে উপকৃত করার জন্য এলআইসি এবং এসবিআই-তে মানুষের কষ্টার্জিত সঞ্চয়কে ঝুঁকির মধ্যে ফেলছেন। আপনি কেন চোরদের পালাতে দিচ্ছেন? কেন আপনি বিজেপি-শাসিত রাজ্যে ব্যাপক দুর্নীতির বিষয়ে নীরব, এবং কেন ভারতীয়রা কষ্টে রয়েছেন।

জাতীয় নিরাপত্তা ইস্যুতে, জয়রাম রমেশ বলেন, কংগ্রেস জিজ্ঞাসা করতে চায়- কেন ২০২০ সালে চিনকে আপনি ক্লিনচিট দেওয়ার পরেও তারা ভারতীয় অঞ্চল দখল করে চলেছে? কেন নির্বাচনী ফায়দা তোলার জন্য ইচ্ছাকৃতভাবে তিনি 'বিদ্বেষের রাজনীতি' করছেন, সমাজে ভয়ের পরিবেশ তৈরি করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর প্রশ্ন, "কেন আপনি মহিলা, দলিত, এসসি, এসটি, ওবিসি ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে নীরব? কেন আপনি একটি বর্ণ শুমারির দাবি উপেক্ষা করছেন।" তিনি গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়েও সরকারকে প্রশ্নে বিদ্ধ করেছেন। তাঁর অভিযোগ, গত নয় বছরে আমাদের সাংবিধানিক মূল্যবোধ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে 'দুর্বল' করেছে।

‘মাফি দিবস’ পালনের দাবি তুলল কংগ্রেস

জয়রাম রমেশ আরও প্রশ্ন করেছিলেন যে, "কেন আপনারা বিরোধী দল ও নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছেন এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার জন্য কেন নির্লজ্জ অর্থশক্তি ব্যবহার করছেন?

তাঁর আরো প্রশ্ন, কেন করোনায় ৪০ লক্ষেরও বেশি লোকের মর্মান্তিক মৃত্যু সত্ত্বেও মোদী সরকার তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে? কেন হঠাৎ করে লকডাউন জারি করে লক্ষ লক্ষ শ্রমিককে বাড়ি ফিরতে বাধ্য করলেন এবং কেন তাদের সংস্থান করা হয়নি?

এরপর পবন খেরা অভিযোগ করেন, গত নয় বছরে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।তাই আমরা উত্তর চাই। দয়া করে আমাদের ৯০০ বছর পিছনে নিয়ে যাবেন না। সবাই জানতে চায় আপনি গত নয় বছরে কী করেছেন? তাই আমরা আপনাকে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করব। কেননা গত নয় বছরে দেশের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+