রাম মন্দিরের উদ্বোধনের তারিখ নিয়ে প্রশ্ন! শঙ্করাচার্যদের অবস্থান তুলে ধরে আক্রমণ কংগ্রেসের
শঙ্করাচার্যদের বিরুদ্ধাচারণকে হাতিয়ার করে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে বিজেপির রাজনৈতিক কর্মসূচি বলে বর্ণনা করল কংগ্রেস। এদিন কংগ্রেস মুখপাত্র পবন খেদা সাংবাদিক সম্মেলন করে বিজেপির উদ্দেশে প্রশ্ন করেছেন, অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সংক্রান্ত নিয়মগুলি অনুসরণ করা হচ্ছে কিনা। প্রসঙ্গত চার শঙ্করাচার্য বলেছেন, একটি অসম্পূর্ণ মন্দিরকে পবিত্র করা যায় না।
পুরীর স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেছেন, সনাতন ধর্মের নিয়মের কথা মাথায় রেথে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। এছাড়া তিনি ধর্মগ্রন্থের বিরুদ্ধে যেতে পারবেন না, তাই এই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন না। উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ হরিদ্বারে জানিয়েছেন, চার শঙ্করাচার্য রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।

প্রসঙ্গত, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ আরও বলেছেন, এখন তারা চুপ করে থাকতে পারবেন না। কাজ শেষ না করে রামমন্দিরের উদ্বোধন ও সেখানে ভগবান রামের মূল্তি স্থাপনের ভাবনা ঠিক নয়। তবে এই মন্তব্যের জন্য যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তারা এই ধরনের মন্তব্যকে মোদী বিরোধী বলতে পারেন। তা মানতে অস্বীকার করে স্বামী অভিমুক্তেশ্বরানন্দ বলেছেন, শাস্ত্রের বিরুদ্ধে যাওয়া যাবে না।
ওড়িশার জগন্নাথধামের গোবর্ধন পীঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীও মন্দির উদ্বোধনে শাস্ত্রের নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তাঁর কাছ থেকে কোনও পরামর্শ না চাওয়ার তাঁর কোনও রাগ নেই। তবে স্কন্দপুরান অনুসারে নিয়ম ও আচার সঠিকভাবে না করলে মূর্তির মধ্যে খারাপ জিনিস প্রবেশ করে এবং সেই জায়গাটিকে ধ্বংস করে।
अगर यह आयोजन धार्मिक होता तो विधि विधान से होता, धर्म शास्त्रों के आधार पर होता, पूज्य शंकराचार्यों के निर्देशानुसार होता। अगर यह धर्म शास्त्रों के आधार पर नहीं हो रहा तो यह पूर्ण रूप से राजनैतिक आयोजन है। https://t.co/W4V39lkrBj
— Pawan Khera 🇮🇳 (@Pawankhera) January 12, 2024
কংগ্রেস মুখপাত্র পবন খেদা প্রশ্ন করেছেন, যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তার জন্য একটি অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠান কি ধর্মীয়? এই অনুষ্ঠান যদি ধর্মীয় হয়, তাহলে কোন ঐতিহ্য অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে? তাঁর আরও প্রশ্ন ওই অনুষ্ঠান ধর্মীয় হলে, আমাদের চার পীঠের শঙ্করাচার্যের পরামর্শ ও তত্ত্বাবধানে এই অনুষ্ঠান করা হচ্ছে কি? কিন্তু সেখানে চার শঙ্করাচার্যের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই কর্মসূচি ধর্মীয় না হলে রাজনৈতিক।
পবন খেদা বলেছেন ঈশ্বর ও মানুষের মধ্যে কোনও মধ্যস্থতা থাকতে পারে না। তিনি প্রশ্ন করেছেন, কোন পঞ্জিকা থেকে প্রাণ প্রতিষ্ঠার তারিখ নির্ধারণ করা হয়েছে? তাঁর অভিযোগ, নির্বাচন সামনে থাকায় এই তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেছেন, রাজনৈতিক চালাকির জন্য একজন মানুষের সঙ্গে ঈশ্বরের খেলা দেখা যায় না।
অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান কোন ধর্মীয় অনুষ্ঠান নয় বলে দাবি করে পবন খেদা বলেছেন, সেখানে কোন ভিআইপি যাবেন না যাবেন, তা বলার বিজেপি কে? সেখানে শঙ্করাচার্যরা না থাকায় অনুষ্ঠানটি রাজনৈতিক বলেও মন্তব্য করেছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications