আদনান সামির নাগরিকত্ব ও পদ্মশ্রী প্রাপ্তি! প্রশ্ন তুলল কংগ্রেস

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রয়োগ আর পদ্মশ্রী নিয়ে সরকারকে আক্রমণ কংগ্রেসের। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং প্রশ্ন তুলেছেন, আদনান সামির মতো পাকিস্তানি যদি নাগরিকত্ব এবং পদ্মশ্রী পান তাহলে সিএএ-এর প্রয়োজন

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রয়োগ আর পদ্মশ্রী নিয়ে সরকারকে আক্রমণ কংগ্রেসের। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং প্রশ্ন তুলেছেন, আদনান সামির মতো পাকিস্তানি যদি নাগরিকত্ব এবং পদ্মশ্রী পান তাহলে সিএএ-এর প্রয়োজনীয়তা কী। তিনি অভিযোগ করে বলেন, নতুন আইন তৈরি করা হয়েছে, হিন্দু ও মুসলিমদের মধ্যে বিরোধী বাড়ানোর জন্য।

হিন্দু-মুসলিমদের মধ্যে ফাটল তৈরির জন্যই সিএএ

হিন্দু-মুসলিমদের মধ্যে ফাটল তৈরির জন্যই সিএএ

দিগ্বিজয় সিং বলেছেন, আদনান সামির নাগরিকত্বের সুপারিশের জন্য তাঁর সমালোচনা করা হয়েছিল। তবেব তিনমনি খুশি হয়েছেন আদনান নাগরিকত্ব ও পদ্মশ্রী পাওয়ায়। যদি সরকার পাকিস্তানি মুসলিমদের নাগরিকত্ব দিতে পারে, তাহলে সিএএ-র প্রয়োজনীয়তা কী, প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, হিন্দু ও মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করার জন্যই এর প্রয়োগ করা হয়েছে।

কংগ্রেসের সমালোচনা

কংগ্রেসের সমালোচনা

কংগ্রেসের তরফ থেকে সামিকে পদ্মশ্রী প্রদান নিয়ে সমালোচনা করা হয়েছে। কংগ্রেস মুখপত্র জয়ভীর সেরগিল প্রশ্ন তুলেছেন, যদি কারগিল যুদ্ধে অংশগ্রহণকারী সানাউল্লাকে এনআরসির মাধ্যমে অসমে বিদেশি বলে চিহ্নিত করা হয়, তাহলে পাকিস্তান এয়ারফোর্সের পাইলটের ছেলেকে কেন পদ্মশ্রী দেওয়া হচ্ছে। আদনান সামির জন্ম লন্ডনে।

প্রশ্ন তুলেছিলেন রাজা মুরাদ

প্রশ্ন তুলেছিলেন রাজা মুরাদ

রাজা মুরাদ পাকিস্তানের শিল্পী আদনান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এব্যাপারে তাঁর প্রশ্ন সরকার আদনান সামিকে নাগরিকত্ব দিয়েছে কি? সে কি মুসলিম? এরপর রাজা মুরাদ নিজেই জানান, তিনি মুসলিম। পাকিস্তানের নাগরিক। রাজা মুরাদ বলেন, আদনান সামির বাবা পাকিস্তান বিমান বাহিনীতে ছিলেন। ১৯৬৫-র যুদ্ধে ভারতে বোমাও ফেলেছিলেন তিনি। রাজা মুরাদ বলেন, তাঁর প্রতিবাদ একটি সম্প্রদায়কে আলাদা করার বিরুদ্ধে।

মহারাষ্ট্র ঘরের রাজ্য

মহারাষ্ট্র ঘরের রাজ্য

শনিবার ১১৮ জনকে পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। সেই তালিকায় ২০১৬-তে ভারতের নাগরিকত্ব পাওয়া আদনান সামিও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে মহারাষ্ট্রকে আদনানের ঘরের রাজ্য বলে দেখানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+