Adani Group row: আদানি বিতর্কে দেশজুড়ে পথে নামছে কংগ্রেস! LIC-SBI-এর সামনেও হবে বিক্ষোভ

আদানি বিতর্কে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্রমশ ধস নামছে শেয়ার বাজারে। এই অবস্থায় এক কাট্টা বিরোধীরাও। কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল বিরোধীদের

Adani Group row: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সামনেই তিন রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এর মধ্যে আদানি গোষ্ঠীর কেলেঙ্কারি ফাঁস! প্রবল চাপের মুখে দেশের অন্যতম বড় এই শিল্পগোষ্ঠী। আর এই অবস্থায় মোদী সরকারের উপর চাপ বাড়াতে চায় বিরোধী শিবির। ইতিমধ্যে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি তুলেছে কংগ্রেস।

শুধু তাই নয়, এই বিষয়ে সংসদে আলোচনার দাবিও তোলা হয়েছে। এবার একেবারে পথে নামতে চলেছে কংগ্রেস।

দেশজুড়ে প্রতিবাদে নামতে চলেছে কংগ্রেস।

দেশজুড়ে প্রতিবাদে নামতে চলেছে কংগ্রেস।

জানা যাচ্ছে, দেশজুড়ে প্রতিবাদে নামতে চলেছে কংগ্রেস। ইতিমধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন বলে খবর। আর সেই মতো কৌশলও কংগ্রেস সাজাচ্ছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর আগামী ছয় তারিখ দেশের সমস্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) শাখার সামনে বিক্ষোভ দেখানো হবে কংগ্রেসের তরফে। এমনকি লাইফ ইনস্যুরেন্স অর্থাৎ LIC অফিসগুলির সামনেও বিক্ষোভ দেখানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা।

কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন

কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন

এই প্রসঙ্গে কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি ভেনুগোপাল (KC Venugopal) এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন। সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। বর্ষীয়ান কংগ্রেস নেতার দাবি, 'প্রিয় বন্ধু'কে সাহায্য করতেই সাধারণ মানুষের টাকার ব্যবহার করা হচ্ছে। আর এর প্রতিবাদেই গোটা দেশজুড়ে কংগ্রেস বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছেন ভেনুগোপাল। আর সেই মতো আগামী সোমবার দেশজুড়ে LIC এবং SBI-এর শাখার সামনে বিক্ষোভ হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

সংসদের উপর চাপ বাড়াতে মরিয়া বিরোধীরা।

সংসদের উপর চাপ বাড়াতে মরিয়া বিরোধীরা।

ইতিমধ্যে সংসদে আদানি গোষ্ঠী ইস্যুতে সংসদের উপর চাপ বাড়াতে মরিয়া বিরোধীরা। এই ইস্যুতে ইতিমধ্যে একজোট কংগ্রেস, তৃণমূল সহ সমস্ত বিরোধী শক্তিগুলি। চাপ বাড়ানোর রণকৌশল ঠিক করতে দফায় দফায় বৈঠক করছেন বিরোধী দলের নেতারা। তবে বৃহস্পতিবারই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, হিন্ডেনবার্গের রিপোর্টের পরে একটি কোম্পানির শেয়ার মূল্যে পতন হয়েছে। কোম্পানির মালিকার নাম সবার জানা বলেন তিনি। এই ধরনের কোম্পানির কাছ থেকে সরকার কীভাবে টাকা পাচ্ছে প্রশ্ন করেন তিনি। খারগে বলেন, তারা এব্যাপারে একটি তদন্ত চান। হয় সেখানে জেপিসি তৈরি করা হোক, না হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তত্তাবধানের তদন্ত করে রিপোর্ট প্রকাশ করা হোক।

নাম না করে আক্রমণ

নাম না করে আক্রমণ

আদানি গোষ্ঠী ইস্যুতে নাম না করে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, সরকার পড়ে যাচ্ছিল। মানে শেয়ারবাজার পড়ে গিয়েছিল। এদিক ওদিক থেকে টাকা নিয়ে কোনও রকমে বাঁচিয়েছে বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+