আচমকাই দিল্লির হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী
আচমকাই দিল্লির হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী
দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ রুটিন চেকআপের জন্য তাঁকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে ডাঃ ডি এস রানা (বোর্ড অফ ম্যানেজমেন্ট) বলেন, 'সোনিয়া গান্ধীকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ রুটিন টেস্টের জন্য ভর্তি করা হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।’ প্রসঙ্গত, এ বছরের ফেব্রুয়ারিতে একই হাসপাতালে পেটে ব্যাথা ওঠার কারণে সোনিয়া গান্ধী ভর্তি ছিলেন।
বৃহস্পতিবার সকালে সোনিয়া গান্ধী দলের রাজ্য সভার সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁদের সঙ্গে। এই বৈঠক দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়। এই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী মনমোহন সিংও।












Click it and Unblock the Notifications