হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী
অসুস্থ সনিয়া গান্ধী। তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। রুটিন চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।
অসুস্থ সনিয়া গান্ধী। তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। রুটিন চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। ৭২ বছরের এই রাজনীতিবিদ শারীরিক অসুস্থতার জন্য সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করলেও দলের চাপেই তা পারেননি। ফের তাঁকে কংগ্রেস অন্তর্বর্তী সভাপতির পদ গ্রহণ করতে হয়েছে।
|
হাসপাতালে সনিয়া গান্ধী
হাসপাতালে সনিয়া গান্ধী। তাঁকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। রুটিন চেকআপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

সাধারণভাবে আমেরিকাতেই চিকিৎসা
সাধারণভাবে নির্দিষ্ট সময় পরপর আমেরিকাতেই শারীরিক পরীক্ষা করিয়ে থাকেন সনিয়া গান্ধী।

এর আগেও অসুস্থ
২০১৮ সালে সিমলায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় বিশেষ বিমানে তাঁকে দিল্লি আনা হয়েছিল। সিমলা থেকে তাঁকে প্রথমে চণ্ডীগড় আনা হয়। তারপর তাঁকে দিল্লি নিয়ে আসা হয়েছিল।

কমেছে সক্রিয়তা
গত কয়েকবছর ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন সনিয়া গান্ধী। রাজনীতিতে তাঁর সক্রিয়তাও আগের থেকে কমেছে। নির্বাচনী সমাবেসে তিনি কমই যান। তবে লোকসভা নির্বাচনে লজ্জাজনক হারের পর রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেন। সেই সময় ফের দলের লাগাম ধরেন তিনি।












Click it and Unblock the Notifications