সার্জিক্যাল স্ট্রাইক ২ এর পর কী বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

মাত্র পাঁচ বছরের সরকার। তার মধ্যে দু'বার জঙ্গি হামলার পরই পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত।

মাত্র পাঁচ বছরের সরকার। তার মধ্যে দু'বার জঙ্গি হামলার পরই পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত। একেবারে পাকিস্তানে ঢুকে উড়িয়ে দিয়েছে জঙ্গি ঘাঁটি ও লঞ্চ প্যাড। উরির হামলার পর ভারতীয় বায়ুসেনার প্যারা ট্রুপাররা সীমান্ত পেরিয়ে ঢুকে হামলা চালিয়ে চলে এসেছিল। এবার বায়ুসেনা মিরাজ ২০০০ বিমান নিয়ে গিয়ে আকাশপথে হামলা চালাল। ফেলা হল ১ হাজার কেজির বোমা। যার জেরে তছনছ হয়ে গেল জঈশ ই মহম্মদের লঞ্চ প্যাড। বহু জঙ্গি মারা গিয়েছে বলেও খবর।

সার্জিক্যাল স্ট্রাইক ২ এর পর কী বললেন কংগ্রেস সভাপতি রাহুল

এদিন হামলার খবর সংবাদমাধ্যমে চাউর হওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন - 'আমি বায়ুসেনার পাইলটদের স্যালুট জানাই।' কেন্দ্র সরকারের পক্ষে-বিপক্ষে কোনও শব্দ উচ্চারণ করেননি রাহুল।

প্রসঙ্গত, এই হামলার পর পাকিস্তানও ভারতের আক্রমণের কথা স্বীকার করেছে। কেন্দ্রের সরকারকে সারা দেশ বাহবা দিচ্ছে। পুলওয়ামার হামলার পর সারা দেশ ক্ষোভের আগুনে ফুটছিল। সেনাকে সমস্ত রকম ছুট দিয়ে দিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছিলেন, শহিদদের বলিদান বৃথা যাবে না। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে যাবে তা ঘোষণাই করে দিয়েছিলেন মোদী।

যার ফল এদিন হাতেনাতে মিলল। ভোর সাড়ে তিনটে নাগাদ ভারতীয় বায়ুসেনা মিরাজ ২০০০ যুদ্ধবিমান গিয়ে হামলা চালিয়ে এসেছে। চূড়ান্ত প্রত্যাঘাত করেছে সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+