প্রচারই শেষ কথা বলে না, শেষ কথা বলে জনতা! মোদীকে অহংকারী-কটাক্ষ রাহুলের
২০১৯-এ মোদীজির অহংকারের নিপাত ঘটবে। পতন হবে বিজেপি সরকারের। দেশরে মানুষই বেছে নেবেন তাঁদের বিকল্প। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে ফের মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন।
২০১৯-এ মোদীজির অহংকারের নিপাত ঘটবে। পতন হবে বিজেপি সরকারের। দেশরে মানুষই বেছে নেবেন তাঁদের বিকল্প। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে ফের মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন। বললেন, ভারতের ইতিহাসে যখনই কেউ নিজেক অজেয় ভেবেছে, দেশের মানুষ তাঁকে সরিয়ে দিয়েছে।

রায়বরেলিতে মা সোনিয়া গান্ধীর মনোনয়বন পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি বলেন, দেশের মানুষই বেছে নেবেন- তাঁরা কী চান। তাঁরা চাকরি চান, নাকি পকোড়া চান। তাঁরা অহংকারকে সঙ্গ দিতে চান নাকি চান ঐক্যবদ্ধ ভারতকে। তাঁর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আমাদের বিশ্বাস সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব।
রাহুল বলেন, জনগণ যাঁকে বেছে নেবে সেই সবথেকে বড়। কংগ্রেস বিশ্বাস করে, জনগণের থেকে কেউ বড় নয়। এই নির্বাচনে ভারতবাসী আবারও প্রমাণ করে দেবে তাঁদের থেকে বড় কেউ নয়। রাহুলের কথায়, প্রচারই শেষ কথা বলে না। শেষ কথা বলেন মানুষ।
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ সালে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির সরকার হয়েছিল। তারপর ২০০৪ সালে তাদের পরাজয় ঘটেছিল। সেবারও প্রচার-পরিকল্পনায় অনেক বেশি এগিয়েছিল বিজেপি। তারপরও তাদের শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছিল।
তিনি বলেন, আমাদের মানুষের প্রতি বিশ্বাস আছে। মানুষ বুঝেছে কারা দেশের ভালো চায়। কারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখতে জানে। দেশের মানুষ তাঁদেরকেই বেছে নেবেন। আমরা লোকসভার আগেই তিন রাজ্যে জিতেছি, সেই তিন রাজ্যে দেওয়া প্রতিশ্রুতি ১০ দিনের মধ্যে রক্ষা করে দেখিয়েছি। আবারও যে প্রতিশ্রুতি দিয়েছি রক্ষা করবই। তাই আমরাই জিতব।












Click it and Unblock the Notifications