কংগ্রেসে শুদ্ধকরণের পথে সভাপতি রাহুল! বুড়োদের সরিয়ে নেতৃত্বে নবীন রক্ত

কংগ্রেস সভাপতি হয়েছেন মাত্র কয়েকদিন হল। তবে তার মধ্যেই বেশ কিছু নতুন প্রস্তুতি সেরে ফেলেছেন রাহুল গান্ধী।

কংগ্রেস সভাপতি হয়েছেন মাত্র কয়েকদিন হল। তবে তার মধ্যেই বেশ কিছু নতুন প্রস্তুতি সেরে ফেলেছেন রাহুল গান্ধী। শীর্ষ নেতৃত্বে বড় রদবদল এনে দলের মাথায় শুদ্ধকরণের পথে হাঁটতে চাইছেন তিনি। দলীয় সূত্রে ইঙ্গিত সেরকমই।

কংগ্রেসে শুদ্ধকরণের পথে সভাপতি রাহুল! বুড়োদের সরিয়ে নেতৃত্বে নবীন রক্ত

নবীন কংগ্রেস সভাপতি হিসাবে আগামিদিনে রাহুলের চারপাশে যে দল হবে তা হবে নবীন নেতা-কর্মীদের দল। গুজরাত নির্বাচন মিটতেই সেব্যাপারে ইঙ্গিত দিয়ে দিয়েছেন রাহুল।

রণদীপ সূরযেওয়ালা, অজয় মাকেনের মতো নেতারা এবার প্রথম সারিতে আসবেন। রাহুলের রাজনৈতির সচিবের কাজ করবেন। রাহুলের সঙ্গে সর্বত্র ঘুরে বেড়াবেন।

পাশাপাশি বেশ কিছু বরিষ্ঠ কংগ্রেস নেতাকে সরিয়ে ফেলা হচ্ছে। সনিয়া গান্ধীর আমলে তার সঙ্গে থাকা নেতা বিকে হরিপ্রসাদ, অম্বিকা সোনিদের সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া মল্লিকার্জুন খারগে, গুলাম নবি আজাদের মতো নেতারা যাঁরা সনিয়া গান্ধীর ছায়াসঙ্গী ছিলেন তাদের জায়গায় নতুন রক্ত আমদানি হচ্ছে।

গুজরাত নির্বাচনে হেরেও কংগ্রেসের নৈতিক জয় হয়েছে বলে দাবি করেছেন রাহুল। এমনকী নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আগামিদিনে ভোটে সেই ইস্যুকেই হাতিয়ার করে লড়াই করবেন রাহুল। আর সেক্ষেত্রে প্রবীণদের চেয়ে নবীনদের উপরেই ভরসা করছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+