আমেথি থাকছে! রাহুল লড়াই করতে পারেন এই ২ আসন থেকেও

২০১৯-এর লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরুর পথে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সামনের লোকসভা নির্বাচনে অন্তত ৩ টি কেন্দ্রথেকে লড়াই করতে পারেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

২০১৯-এর লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরুর পথে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সামনের লোকসভা নির্বাচনে অন্তত ৩ টি কেন্দ্র থেকে লড়াই করতে পারেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আমেথিতে লড়াইয়ে রাহুলকে চ্যালেঞ্জ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ইরানির দাবি, এবার আমেথিতে লড়াই করলে পরাজিত হবেন রাহুল।

আমেথি থাকছে! রাহুল লড়াই করতে পারেন এই ২ আসন থেকেও

২০১৪-র লোকসভা নির্বাচনে আমেথিতে রাহুল গান্ধীর কাছে পরাজিত হয়েছিলেন স্মৃতি ইরানি। ২০০৪ সাল থেকে আমেথিতে লড়াই করছেন রাহুল।

সূত্রের খবর অনুযায়ী, আমেথি ছাড়াও মহারাষ্ট্রের নানদেদ এবং মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে লড়াই করতে পারেন রাহুল গান্ধী। গত লোকসভা নির্বাচনে নানদেদ থেকে লড়াই করেছিলেন, কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। চৌহান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি। তিনি যে কোনও আসন থেকে লড়াই করতে পারেন। তিনি যদি নানদেদ থেকে লড়াই করতে চান, হাতলে তাঁকে স্বাগত জানানো হবে।

অন্যদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ লোকসভায় ছিন্দওয়ারা থেকে প্রতিনিধিত্ব করতেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি ওই আসন ছেড়ে বিধায়ক হয়েছেন।

আগামী এপ্রিল মে-মাসে দেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+