ললিত-মালিয়ার পর নীরবে ‘পগাড় পার’ নীরব, ‘পাহারাদার’ মোদীকে টুইট-খোঁচা রাহুলের

ক্ষমতায় আসার আগে নির্বাচনী জনসভায় বহুবার নিজেকে দেশবাসীর ‘পাহারাদার’ হিসেবে দায়িত্ব পালন করার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী।

ক্ষমতায় আসার আগে নির্বাচনী জনসভায় বহুবার নিজেকে দেশবাসীর 'পাহারাদার' হিসেবে দায়িত্ব পালন করার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর সরকারের মেয়াদ চার বছর পূর্ণ হতে না হতেই তা বুমেরাং হয়ে ফিরে আসছে পদ্মশিবিরে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌন থাকা নিয়ে বিদ্রুপ করতে ছাড়ছেন না বিরোধীরা। তাঁর মধ্যে নরেন্দ্রী মোদীর এক নম্বর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁকে 'পাহারাদার' খোঁচায় বিদ্ধ করলেন টুইটে।

ললিত-মালিয়ার পর নীরবে ‘পগাড় পার’ নীরব, ‘পাহারাদার’ মোদীকে টুইট-খোঁচা রাহুলের

সোমবার রাহুল গান্ধী টুইটে প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে লেখেন- 'পাঞ্জাব ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী যখন লিকার ব্যারন বিজয় মালিয়া ও ক্রিকেট দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদীর মতোই দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন কোথায় ছিলেন দেশের পাহারাদার। সাহেবের কাছে দেশবাসী জানতে চান, ওনার নীরবতার কারণ কী? কাদের প্রতি তিনি অনুগত, তা প্রকট হয়ে যাচ্ছে বলেই নীরব থাকছেন তিনি।'

রাহুলের কথায়, 'প্রথম ললিত মোদী দুর্নীতি করে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেলেন। তারপর বিজয় মালিয়াও পালালেন দেশ ছেড়ে। এখন আবার এই তালিকায় জুড়ল আরও এক মোদীর নাম। তিনি নীরব মোদী। তিনিও উধাও।' রাহুল লেখেন- 'যিনি বলেছিলেন, না খাউঙ্গা, না খানে দুঙ্গা, সেই তিনি কেন দুর্নীতি প্রশ্নে নীরব। দেশবাসী এখন অধীর আগ্রহে শুনতে চায় আপনার নীরবতার কারণ।'

উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুর্নীতি প্রকাশ্যে আসতেই রাহুল গান্ধী-সহ বিরোধীরা মোদী বিরোধিতায় কোমর বেঁধেছেন। নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। রাহুল অভিযোগ করেছেন, এত বড় দুর্নীতি দেশের সর্বোচ্চ মাথারা জড়িত না থাকলে হতে পারে না। সব কিছু জেনেও এখন চুপ করে বসে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+