বিজেপিকে ‘শূন্য’ করেও ইভিএম-কারচুপিতে সরব রাহুল, আমেরিকার দৃষ্টান্তে ব্যালট-বার্তা
বিজেপিকে জবরদস্ত ধাক্কা দিয়েছেন ২০১৯-এর মহড়ায়। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় তিনটি রাজ্যেই বিজেপিকে পর্যুদস্ত করে জয়ে পেয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। তারপরও ইভিএম নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি।
বিজেপিকে জবরদস্ত ধাক্কা দিয়েছেন ২০১৯-এর মহড়ায়। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় তিনটি রাজ্যেই বিজেপিকে পর্যুদস্ত করে জয়ে পেয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। তারপরও ইভিএম নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি। তাঁর সাফ কথা, ইভিএমে এমন চিপ রয়েছে, যা নিয়ন্ত্রণ করা যায়। তাই ইভিএম নিয়ে অভিযোগ বিশ্বজুড়ে।

তিন রাজ্যে ভোটে জেতার পরও ইভিএম নয়, ব্যালটে ভোটের হয়ে সওয়াল করেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমেরিকার মতো দেশ ব্যালটে ভোট করছে। তার অন্যতম কারণ ইভিএমে ভোট নিয়ন্ত্রণ। ওই চিপে ভোট নিয়ন্ত্রণ করা যায়, তাও ব্যালটেই ভোটের দাবি রাহুল গান্ধীর।
কংগ্রেস তিনটি রাজ্য বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিলেও, উত্তর-পূর্ব ভারতের মিজোরামে শোচনীয় ভাবে হারে। তেলেঙ্গানানাতেও মুখ থুবড়ে পড়ে কংগ্রেস-টিডিপি জোট। কংগ্রেসের তরফে তেলেঙ্গানা নিয়ে উষ্মাপ্রকাশ করা হয়। কংগ্রেস নেতাদের কথায়, তেলেঙ্গানার নির্বাচন ফেয়ার হয়নি। আর কংগ্রেস নেতাদের এই দাবির পর দলের সভাপতির মুখে ইভিএমে কারচুপির বার্তা তাৎপর্যপূর্ণ।
উল্লখ্য, উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই ইভিএম কারচুপির অভিযোগ উঠতে শুরু করেছে। বিএসপি নেত্রী মায়াবতী অভিযোগ তোলার পরই বিরোধী নেতা-নেত্রীরা ইভিএম নিয়ে সরব হয়েছিলেন। নির্বাচন কমিশনারও তা নিয়ে সর্বদলীয় বৈঠক করেছিলেন। কারচুপি প্রমাণের চ্যালেঞ্জও ছুড়েছিল নির্বাচন কমিশন।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications