মোদী-অমিত শাহ জুটি দেশের পক্ষে ক্ষতিকর! ৪ বছর পূর্তিতে আর কী বলছে রাহুলের দল

নরেন্দ্র মোদী সরকারের চার বছর পূর্তিতে কটাক্ষের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, চাকরির সুযোগ তৈরি, কৃষি, জ্বালানির মূল্যে নিয়ন্ত্রণ এবং বিদেশ নীতিতে ব্যর্থ।

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সরকারের চার বছর পূর্তিতে কটাক্ষের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, চাকরির সুযোগ তৈরি, কৃষি, জ্বালানির মূল্যে নিয়ন্ত্রণ এবং বিদেশ নীতিতে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন।

মোদী-অমিত শাহ জুটি দেশের পক্ষে ক্ষতিকর! ৪ বছর পূর্তিতে আর কী বলছে রাহুলের দল

টুইটে করা রিপোর্ট কার্ডে মোদী সফল হয়েছেন বলে দেখিয়েছেন রাহুল। দুটি সফল বিষয়ের মধ্যে রয়েছে স্লোগান তৈরি এবং স্ব-প্রচার।

সরকারের চার বছর পূর্তির দিনটিকে বিজেপি যখন মোদী সরকারের কৃতিত্ব তুলে ধরতে চাইছে, ঠিক সেই সময় কংগ্রেস দিনটিকে অন্যতম বিশ্বাসঘাতকতার দিন হিসেবে চিহ্নিত করে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে।

ইন্ডিয়া বিট্রেড শিরোণামে পুস্তিকাও প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, অশোক গেহলট অবং রাজদীপ সুরজেওয়ালা বলেছেন, এনডিএ-র শাসনে ভয় ও ঘৃণার পরিবেশ তৈরি করা হয়েছে। সরকার ও শাসকদলকে কটাক্ষ করে তাঁরা বলেছেন, মানুষ জানেন, মোদী-অমিত শাহ জুটি দেশের পক্ষে ক্ষতিকর। মোদী সরকারের চার বছরকে বিশ্বাসঘাতকতা, প্রতাণা, প্রতিশোধ এবং মিথ্যা বলে বর্ণনা করা হয়েছে কংগ্রেসের তরফে। পুস্তিকায় মোদীর প্রতি ৪০ টি প্রশ্ন করা হয়েছে।

দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং মহিলাদের ওপর হামলা প্রসঙ্গে রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বলেছেন, বিজেপি সরকারের অধীনে ভারতে কেউ সুরক্ষিত নন। প্রত্যেকেই নিদ্রাহীন রাত কাটাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+