শুধু বিজেপি নয়, ২০১৯-এ হারছেন মোদীও! কোন অঙ্কে তা সম্ভব জানালেন রাহুল

কর্ণাটকে বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রে ভোটের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

২০১৯-এ বিজেপি হারছেই। এমনকী আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী নিজেও জিততে পারবেন না। কর্ণাটকে বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রে ভোটের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, উত্তরপ্রদেশে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি এক হলে, বিজেপির জয় অসম্ভব।

শুধু বিজেপি নয়, ২০১৯-এ হারছেন মোদীও! কোন অঙ্কে তা সম্ভব জানালেন রাহুল

তাঁর কথায়, শুধু বিজেপিই হারবে না। বারাণসী কেন্দ্রে হারবেন স্বয়ং প্রধানমন্ত্রীও। কর্ণাটকে ভোটপ্রচারে গিয়ে তিনি ২০১৯-এর ভোটে বিজেপির হারের কথা জানিয়ে দিলেন। রাহুল বলেন, '২০১৯-এ বিজেপির কোনও সুযোগ নেই। ফের শাসন ক্ষমতায় ফিরব আমরা। তিনি মনে করেন, যতদিন যাচ্ছে, ইউপিএ ততই শক্তিশালী হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এককাট্টা হচ্ছে বিরোধী সমস্ত দলই।'

শুধু বিজেপি নয়, ২০১৯-এ হারছেন মোদীও! কোন অঙ্কে তা সম্ভব জানালেন রাহুল

রাহুল এদিন বিশেষ কয়েকটি রাজ্যে বিরোধী-ঐক্যে জোর দেওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন। তিনি বলেন, উত্তরপ্রদেশ ও বিহারে আমরা বিরোধীদের মহাজোট গড়ার দিকে এগোচ্ছি। তামিলনাড়ুতেও ডিএমকে-র সঙ্গে আমাদের জোট হবে। আর কর্ণাটক, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় এবার আমরাই জিতব। নজরে বাংলা-কেরলও। এরপরই তিনি এদিন বিজেপির উদ্দেশ্যে বলেন, এবার হারের জন্য প্রস্তুত হন আপনারা।

সম্প্রতি দলিত বিক্ষোভের প্রসঙ্গ তুলে রাহুল বলেন, এবার শাসক বিজেপি এমনভাবেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে যে, এরকম ভাঙন বহু বছর কেউ দেখেননি। আর বিজেপির পতনের সঙ্গে সঙ্গে দেশে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

বিভিন্ন আদর্শের দল নিয়ে জোট প্রসঙ্গে রাহুলের উক্তি, কংগ্রেস জানে কীভাবে মানুষকে নিয়ে চলতে হয়। বহুত্বের মধ্যে একতা গড়ার ইতিহাস কংগ্রেসের আছে। বিজেপি ও আরএসএসের হাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের এই কাজ আবার করে দেখাতে হবে। আর আমরা তা করে দেখাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+