একে একে বিধায়কেরা বিজেপি ছাড়বেন ভোটের আগেই, বিস্ফোরক কংগ্রেসের সভাপতি
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন।। আর তার আগে বিজেপির কাছে বড় পরীক্ষা হতে চলেছে কর্ণাটক। লোকসভা নির্বাচনের আগেই সে রাজ্যে ভোট। আর সেটাই বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট
Karnataka Assembly Election 2023: কর্নাটক বিধানসভায় কেমন হবে কংগ্রেসের ফলাফল? সমীক্ষায় উঠে এল, ১৪০ টি আসন যাবে তাদের হাতে। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন কর্নাটকের ( Karnataka) কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। শুধু তাই নয়, বিজেপির একাধিক বিধায়ক কংগ্রেসে যোগ দেবেন বলেও দাবি করেছেন তিনি।

সম্প্রতি দুই প্রাক্তন বিজেপি ও মাইসোরের প্রাক্তন মেয়র কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসে ( Congress) যোগ দিয়েছেন। যে তিনজন ওই দিন কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁরা হলেন কোল্লেগালা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জিএন নানজুনদাস্বামী, বিজাপুরের প্রাক্তন বিধায়ক মনোহর আইনাপুর ও মাইসোরের প্রাক্তন মেয়র পুরুষোত্তম।
শিবকুমার দাবি করেন, ২০২২-এর গুজরাটে জয়ের অব্যবহিত পরই কর্নাটকে নির্বাচন করতে চেয়েছিল বিজেপি। কিন্তু তাতে সফল হয়নি। শিবকুমার জানান, প্রাক্তন বিধায়কেরা কংগ্রেসে যোগ দিচ্ছেন। পরবর্তীতে বর্তমান বিধায়কেরাও একে একে যোগ দেবেন। সে ব্যাপারে আলোচনা চলছে। তবে এখনই কোনও নাম সামনে আনতে চান না তিনি।
কংগ্রেস নেতার দাবি, কোনও শর্ত ছাড়াই বিজেপি নেতারা কংগ্রেসে আসতে চাইছেন। জেলাস্তরেও বহু নেতা দলবদলে কংগ্রেসে আসছেন বলে উল্লেখ করেছেন কংগ্রেস নেতা।
কংগ্রেস নেতার আরও দাবি, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে ভোটের দিন ঘোষণা করা। তবেই দুর্নীতি আটকানো যাবে বলে মনে করেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শিবকুমার। সে রাজ্যের বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়ার দাবি, বিজেপি বুঝতে পেরেছে যে ধর্মের নামে রাজনীতি আর ধোপে টিকবে না।
তিনি মনে করেন, মানুষ এখন অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে, তাঁদের আর ভুল বোঝানো যাবে না। তাঁর বক্তব্য, বিজেপি এখন দুর্নীতির টাকায় ভোটে জেতার চেষ্টা করছে। সেভাবেই কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।
আগামী মে মাসে কর্নাটকে হবে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে ঘুষ নেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক মাদল বিরূপাক্ষের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আর সেই বিধায়ককেই বিজেপি সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছে কংগ্রেস। শুধু তাই নয়, বিষয়টিকে সম্পূর্ণ ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা বিজেপি সরকার ক্রছে বলেও অভিযোগ স্থানীয় কংগ্রেস নেতৃতবের। যদিও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লোকযুক্ত পুরো ঘটনার তদন্ত করছে। যা কিনা সম্পূর্ণ নিরপেক্ষা। শুধু তাই নয়, সেখানে আমিও মাথা গলাই না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications