Ayodhya Ram Temple: বাবর বেশি পছন্দের! কংগ্রেসের রাম মন্দির উদ্বোধন বয়কটের কারণ খুঁজে নয়া তত্ত্ব হিমন্তের

Ayodhya Ram Temple: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার দিন সাতেক আগে থেকেই শুরু হয়ে যাবে নানা আচার-অনুষ্ঠান। তবে সেদিনের অনুষ্ঠানে হাজির থাকবে না বলে জানিয়েছে কংগ্রেস।

রাম মন্দির উদ্বোধন, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার দিন বিভিন্ন দলের কাছে আমন্ত্রণপত্র গিয়েছে। তার প্রাপ্তি স্বীকার করলেও অনুষ্ঠান বয়কট করছে কংগ্রেস। এরপরই তীব্র শ্লেষে কংগ্রেসকে বিঁধলেন বিজেপি নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Ayodhya Ram Temple: বাবর বেশি পছন্দের!

কংগ্রেস মনে করছে, বিজেপি ও আরএসএস রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান থেকে পরিকল্পনামাফিক নির্বাচনী ফায়দা তুলতে চাইছে। সে কারণেই ২২ জানুয়ারির সেই হাইভোল্টেজ অনুষ্ঠানে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীররঞ্জন চৌধুরী উপস্থিত থাকবেন না বলে দলের তরফে জানানো হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, মন্দিরে আজ, নয়তো কাল যেতেই পারেন পুণ্যার্থী, ভক্তরা। কিন্তু রাম মন্দির উদ্বোধন নিয়ে বিতর্ক তৈরি করা বিজেপিরই ষড়যন্ত্র। এর পাল্টা দিতে ছাড়ছে না বিজেপি। হিমন্ত আগেই এক্স হ্যান্ডলে বাবরের সমাধির সামনে রাহুল গান্ধীর ২০০৫ সালের ছবি পোস্ট করে লিখেছিলেন, কংগ্রেস নেতাদের আমন্ত্রণ জানানোই উচিত হয়নি।

হিমন্ত সেই টুইটে লিখেছিলেন, কংগ্রেস রাম লালা নয়, বাবরের সামনেই নতজানু হবে। বিশ্ব হিন্দু পরিষদ কংগ্রেসের নেতাদের অপরাধ খণ্ডনের সুযোগ দিয়েছিল। এর চেয়ে বেশি আর কী-ই বা করা যায়? কংগ্রেস সেটা চায় না। নেহরু থেকে রাহুল গান্ধী- সকলেই আফগানিস্তানের কাবুলে বাবরের সমাধিস্থলে গিয়েছেন।

কংগ্রেসের অযোধ্যা-আমন্ত্রণ প্রত্যাখ্যান প্রসঙ্গে হিমন্ত এবার বলেছেন, রাম ও বাবরের মধ্যে বেছে নিতে বললে কংগ্রেস বাবকেই বেছে নেবে। ফলে কংগ্রেসের নেতাদের রাম মন্দিরের উদ্বোধনে হাজির না থাকাই ভালো। তাঁদের উপস্থিতি গোটা অনুষ্ঠানকে কলুষিত করতো। হিমন্তের পাশাপাশি কংগ্রেসের অবস্থানকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তেজস্বী সূর্য।

তেজস্বী গতকাল বলেছেন, আমি বিহারে এক দলীয় কর্মীর কাছে জানতে চেয়েছিলাম 'ঘামন্ডিয়া' (পড়ুন কংগ্রেস) কেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না? ওই কর্মী বলেন, "ভূত পিশাচ নিকট নেহি আভে, মহাবীর জব নাম শুনাবে।" এভাবেই কংগ্রেসকে ভূত-পিশাচ কটাক্ষে বিঁধেছেন তেজস্বী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+