‘টেররিস্তান’ পাকিস্তানকে কড়া জবাব সুষমার, বিদেশমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস

কংগ্রেস আমল থেকে শুরু করে দেশের সমস্ত সরকার অগ্রগতি ও উন্নয়নকেই মন্ত্র করেছেন। আর পাকিস্তান মূলধন করেছে সন্ত্রাসবাদকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় মুখর হলেও, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস। সন্ত্রাসবাদ ইস্যুতে 'টেররিস্তান' পাকিস্তানকে তুলোধনা করেছেন সুষমা স্বরাজ। তাঁর এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

 ‘টেররিস্তান’ পাকিস্তানকে কড়া জবাব সুষমার, বিদেশমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস

তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে ভারত ও পাকিস্তান সম্পর্কে একেবারে বাস্তব চিত্র তুলে ধরেছেন বিদেশমন্ত্রী। স্বাধীনতার ৭০ বছরে কী হয়েছে? পাকিস্তানের এই বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন সুষমাদেবী। তিনি জানান, কংগ্রেস আমল থেকে শুরু করে আমাদের দেশের সমস্ত সরকার অগ্রগতি ও উন্নয়নকেই মন্ত্র করেছেন। আর পাকিস্তান মূলধন করেছে সন্ত্রাসবাদকে।

তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন পরোক্ষে পাকিস্তান কী করেছে? আমরা আইআইটি, আইআইএম, এআইআইএমএস, ইসরোর মতো প্রতিষ্ঠান তৈরি করেছি। আর পাকিস্তান লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠী তৈরিতে মদত দিয়েছে। দেশকে সন্ত্রাসবাদের আখড়ায় পরিণত করেছে।

শনিবার রাষ্ট্রসঙ্ঘের ৭২তম সাধারণ সভায় পাকিস্তানকে সন্ত্রাস ইস্যুতে ধরাশায়ী করে ছেড়েছেন সুষমা স্বরাজ। তাঁর এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতারা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়াল এ প্রসঙ্গে বলেন, বিদেশমন্ত্রী এ ব্যাপারে রাজনীতির উর্ধ্বে উঠে ভারতের ভূমিকা তুলে ধরেছেন। কংগ্রেসী আমলের কাজও তুলে ধরেছেন সঠিকভাবে। তা অবশ্যই প্রশংসাযোগ্য।

এ বিষয়ে বেশ কয়েকটি টুইটও করেন রণদীপ সুরজেওয়ালা। তিনি টুইটে লেখেন, 'এবার কথা নয়, পাকিস্তানকে সমুচিত জবাব দিতে হবে। এখনও পাকিস্তান আমেরিকার কাছ থেকে ৭৪৩ মিলিয়ন ডলার সাহায্য পায়। চিন-পাকিস্তান ইকোনমিক করিডর ইস্যুতে চিনের সঙ্গে জোট বেঁধে রাশিয়া থেকে অস্ত্র কিনে চলেছে তারা। তাই এবার যোগ্য জবাব দেওয়ার সময় এসে পড়েছে।'

উল্লেখ্য, সুষমা স্বরাজ শনিবার রাষ্ট্রসঙ্ঘে বলেন, একইসঙ্গে স্বাধীনতা পেয়েছে ভারত ও পাকিস্তান। ভারত এখন প্রযুক্তির মহাশক্তি হিসেবে পরিচিত। আর পাকিস্তান পরিচিত সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে। রাষ্ট্রসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি ইনাম গম্ভীর যে ভাষায় পাকিস্তানকে বিঁধেছিলেন, সেই সুরেই সুষমা স্বরাজ পাকিস্তানের সমালোচনা করেন।

এমনকী তিনি বলেন, ৭০ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ভারতের সরকার গড়েছে। আমাদের গণতন্ত্র অটুট রয়েছে। সব সরকারই দেশের উন্নতিতে কাজ করেছে। সেই আঙ্গিকেই অগ্রগতি হয়েছে, হয়েছে উন্নয়ন। ভারতের প্রতিষ্ঠান বিশ্বে গর্বের স্থান পেয়েছে। কিন্তু পাকিস্তান নিজের দেশের মানুষকে কী দিয়েছে সন্ত্রাসবাদ ছাড়া!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+