আর্থিক সংকটের মুখে কংগ্রেস! লোকসভা নির্বাচনের আগে ক্রাউড ফান্ডিংয়ের উপায় নিয়ে জল্পনা

ডিসেম্বরের শুরুতে পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পরেই কার্যত ২০২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে যাবে। কিন্তু ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে কংগ্রেস আর্থিক সংকটের মুখে। পরিস্থিতি সামাল দিতে কংগ্রেস দেশব্যাপী ক্রাউড ফান্ডিং প্রচার শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরেই এই ক্রাউড ফান্ডিং প্রচার শুরু করবে কংগ্রেস। নভেম্বরে পাঁচ রাজ্য মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড় এবং মিজোরামে ভোটগ্রহণ। ৩ ডিসেম্বর ৫ রাজ্যেরই ফলাফল ঘোষণা।

2024 Lok Sabha Election

কংগ্রেসের তরফে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে অন্য ২৫ টি দলের সঙ্গে জোট তৈরি করেছে। তবে রাজ্যে রাজ্যে সেই জোট শেষ পর্যন্ত কতটা তৈরি হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে।

অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে যেখানে বিজেপির সম্পদ্রে পরিমাণ ৬০৪৬.৮১ কোটি টাকা, সেখানে কংগ্রেসের সম্পদের পরিমাণ ৮০৫.৬৮ কোটি টাকা।

উল্লেখ করা যেতে পারে, গত সাত বছরে কংগ্রেসের পক্ষে কর্পোরেট অনুদানও কমেছে বছরের পর বছর ধরে। অন্যদিকে কর্পোরেট অনুদান বাড়ছে বিজেপির পক্ষে। গত সাত বছরে বিজেপির ঘোষিত কর্পোরেট অনুদান অন্য সব জাতীয় দলগুলির মোট অনুদানের থেকে কমপক্ষে তিনগুণ বেশি। ২০১৭-১৮ সালে এটি অন্য সব জাতীয় দলের চেয়ে আঠারো গুণ বেশি ছিল।

ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে কংগ্রেস এবার আপকে অনুসরণ করতে চলেছে। কেননা ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় আপ তহবিল শেষ হয়ে যাওয়ায় অফিস চালানোর জন্য ক্রাউড ফান্ডিংয়ে নেমেছিল।

২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে ৫৪৩ টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে রয়েছে মাত্র ৫২ টি আসন। অন্যদিকে বিজেপির দখলে রয়েছে ৩০৩ টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+