নয়াদিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী কংগ্রেসের, প্রকাশ মোট ৭ জনের নাম
দিল্লি নির্বাচনের জন্যে ৭ জন প্রার্থীর নাম প্রকাশ করল কংগ্রেস। সোমবার রাতে শেষ পর্যন্ত এই নামগুলি প্রকাশ করে কংগ্রেস। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল রমেশ সবরওয়াল। নয়া দিল্লি আসন থেকে আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বেন তিনি। এছাড়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ফের কংগ্রেসে ফেরা দুই প্রাক্তন বিধায়ক, অমরিশ গৌতম ও ভষম শর্মাকেও টিকিট দিয়েছে কংগ্রেস।

আরজেডিও দিল্লি নির্বাচনের জন্যে প্রার্থীর নাম ঘোষণা করে
এদিকে আরজেডিও দিল্লি নির্বাচনের জন্যে তাদের ৪ জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বুরারি থেকে প্রমোদ ত্যাগী লড়বেন জেডিইউ-র প্রার্থীর বিরুদ্ধে। মহম্মদ রিয়াজুদ্দিন খান লড়বেন কিরারি থেকে, শক্তি কুমার বিষ্ণই লড়বেন উত্তম নগর থেকে ও নির্মল কুমার লড়বেন পালাম আসন থেকে।

প্রার্থী তালিকা প্রকাশ ও টিকিট পাওয়া নিয়ে অশন্তোষ
এর আগে ১৮ জানুয়ারি দিল্লি নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ ও টিকিট পাওয়া নিয়ে অশন্তোষ প্রকাশ করে সনিয়া গান্ধীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা। শনিবার সকালে কংগ্রেস কর্মীরা নিজেদের পছন্দের প্রার্থীকে এই কেন্দ্রগুলিতে টিকিট দেওয়ার দাবি নিয়ে কংগ্রেসের অন্তরবর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধীর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

তিনমুখী লড়াই
১৫ বছর দিল্লি শাসন করলেও গত নির্বাচনে কংগ্রেসের ঝুলিতে একটিও আসন আসেনি। সেখানে ভোট শতাংশের দিকেও বিজেপি থেকে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। তবে গত লোকসভা নির্বাচনে আম আদমি পার্টিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে কংগ্রেস। এর আগে ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লিতে ৪৬.৪ শতাংশ ভোট পেয়েছিল। আম আদমি পার্টি সেখানে পেয়েছিল ৩৩ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল মাত্র ১৫.২ শতাংশ। ছবিটা বদলে যায় ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে। আম আদমি পার্টি সেখানে পেয়েছিল ৫৪.৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩৩.২ শতাংশ ভোট। কংগ্রেসের ভাড়ার আরও ফাঁকা হয়। তারা পায় মাত্র ৯.৭ শতাংশ ভোট। দিল্লির তিন পৌরনিগমের নির্বাচনে অবশ্য লড়াইটা অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। বিজেপি সেখানে পায় ৩৬.১ শতাংশ। আম আদমি পার্টি ও কংগ্রেস পায় যথাক্রমে ২৬.২ ও ২১.১ শতাংশ। গতবছর সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচনে আবার পাল্লা ভারী হয় বিজেপির। তারা পায় ৫৬.৫ শতাংশ ভোট। আম আদমি পার্টি সেখানে কংগ্রেসেরও নিচে নেমে যায়। তাদের ঝুলিতে আসে ১৮.১ শতাংশ ভোট। কংগ্রেস পায় ২২.৫ শতাংশ ভোট।

আম আদমি পার্টিকে পিছনে ফেলার আসায় কংগ্রেস
এদিকে লোকসভায় আম আদমি পার্টিকে পিছনে ফেলতে পারায় কিছুটা আশাবাদী কংগ্রেস নিজেও। এই কারণে হেভিওয়েট প্রার্থী দিয়ে বাজিমাত করার পরিকল্পনা করছে তারা। সূত্রের খবর, অরভিন্দর লাভলি, অজয় মাকেন, সুভআষ চোপড়া, আপ থেকে কংগ্রেসে আসা আল্কা লাম্বারা থাকতে পারেন কংগ্রেসের তালিকায়।












Click it and Unblock the Notifications