রাজস্থানে 'বহুজন'কে ধাক্কা দিল কংগ্রেস! ক্ষিপ্ত মায়াবতী তুললেন বি আম্বেদকরের কথা

রাজস্থানে সমর্থনকারী মায়াবতীর দল বহুজন সমাজ পার্টিকে ধাক্কা দিল কংগ্রেস। সরকারকে সমর্থনকারী মায়াবতীর দলের ছয় বিধায়ক যোগ দিয়েছেন কংগ্রেসে।

রাজস্থানে সমর্থনকারী মায়াবতীর দল বহুজন সমাজ পার্টিকে বড় ধাক্কা দিল কংগ্রেস। সরকারকে সমর্থনকারী মায়াবতীর দলের ছয় বিধায়ক যোগ দিয়েছেন কংগ্রেসে। যা নিয়ে কংগ্রেসকে প্রতারক অ্যাখ্যা দিয়ে এদিন টুইট করেছেন মায়াবতী। এই দলবদলে রাজস্থানে কংগ্রেস সরকার আরও শক্ত হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

৬ বিএসপি বিধায়ক কংগ্রেসে

৬ বিএসপি বিধায়ক কংগ্রেসে

বিএসপির রাজেন্দ্র গুডা, জিতেন্দ্র সিং আওয়ানা, ওয়াজিব আলি, লখন সিং মীনা, সন্দীপ যাদব এবং দীপচাঁদ খেরিয়া সোমবার কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে ২০০ সদস্যের বিধানসভায়
কংগ্রেসের আসন সংখ্যা গিয়ে দাঁড়াল ১০৬-এর। গত বিধানসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস পেয়েছিল ১০০ টি আসন। নভেম্বরে রাজস্থানে স্থানীয় নির্বাচন। আর আগে এই দলবদল
যথেষ্টই গুরুত্বপূর্ণ।

কংগ্রেসকে আক্রমণ মায়াবতীর

কংগ্রেসকে আক্রমণ মায়াবতীর

মঙ্গলবার টুইট করে মায়াবতী বলেছেন, কংগ্রেস সবসময়ই বিআর আম্বেদকর এবং তার মদবাদের বিরোধী। সেই কারণেই দেশের প্রথম আইনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আম্বেদকর। কংগ্রেস তাঁকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করেনি। এটা খুবই লজ্জাজনক ঘটনা।

মায়াবতী বলেছেন, রাজস্থানে কংগ্রেস প্রতারণা করে বহুজন সমাজপার্টিতে বিভাজন তৈরি করেছে। কংগ্রেস বিরোধীদের বিরুদ্ধে লড়াই করার থেকে যেসব দল তাদের সমর্থন করে তাদেরই ক্ষতি
করে এসেছে বলে অভিযোগ করেন মায়াবতী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখে চলা বিএসপি বিধায়করা বিধানলভার অধ্যক্ষ সিপি যোশীর সঙ্গেও দেখা করেন। তাঁর কাছে কংগ্রেসের যোগদানের কথা জানান। ছয় বিধায়কের সবাই কংগ্রেসে
যোগ দেওয়ায় অ্যান্টি ডিফেকশন আইনও এড়ানো গিয়েছে।

 রাজস্থান বিধানসভায় রাজনৈতিক অবস্থান

রাজস্থান বিধানসভায় রাজনৈতিক অবস্থান

গতবছর রাজস্থানে ২০০ টি বিধানসভা আসনের নির্বাচনে কংগ্রেস ১০০ টি আসন পেয়েছিল। শাসক বিজেপি পরাজিত হয়লেও তারা ৭২ টি আসন পেয়েছিল। তবে বর্তমান সরকারকে বাইরে থেকে
সমর্থন করছিলেন ছয় বিএসপি বিধায়ক। এছাড়াও ১২ থেকে ১৩ জন নির্দল বিধায়ক কংগ্রেসকে সমর্থন করছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+