'ভোট এলেই গরিবদের মনে পড়ে কংগ্রেসের' রাহুলদের কড়া আক্রমণ নরেন্দ্র মোদীর
ওড়িশার কালাহান্ডিতে জনসভা করে নবীন পট্টনায়েকের বিজেডি সরকারের পাশাপাশি বিরোধী রাহুল গান্ধীর কংগ্রেসের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওড়িশার কালাহান্ডিতে জনসভা করে নবীন পট্টনায়েকের বিজেডি সরকারের পাশাপাশি বিরোধী রাহুল গান্ধীর কংগ্রেসের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতেই সমালোচনায় বিদ্ধ করলেন মোদী।

কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করে মোদী বলেন, নির্বাচনের সময় বারবার গরিবদের কথা বলতে থাকে কংগ্রেস। অথচ গরিবের সব অধিকার তাঁরা ছিনিয়ে নিয়েছে। এটাই কংগ্রেসের সত্য। এটাই তাঁদের নীতি ও আদর্শ।
সম্প্রতি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ন্যূনতম আয় যোজনা ঘোষণা করেন। যাতে বছরে ৭২ হাজার টাকা দেশের ২০ শতাংশ গরিবদের জন্য সুরক্ষিত করার কথা বলা হয়েছে। নির্বাচনী জিতে সরকারে এলেই কংগ্রেস এই প্রতিশ্রুতি পূরণ করবে বলে রাহুল গান্ধী জানিয়েছেন।
এদিন নরেন্দ্র মোদী বিজেপির বিজয় সঙ্কল্প সমাবেশে কথা বলেন। কালাহান্ডির ভবানীপাটনায় ছিল সমাবেশ। সেখানেই কংগ্রেসের সমালোচনায় সরব হন তিনি।












Click it and Unblock the Notifications